বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের: শিরিন

শাকিব খান ও শিরিন সুলতানা । ছবি : সংগৃহীত
শাকিব খান ও শিরিন সুলতানা । ছবি : সংগৃহীত

আমি জানি না ভাগ্যটা আমার খারাপ নাকি শাকিব খানের। এত বড় বাজেটের একটি ছবি প্রযোজনা করতে এসে শুরুতেই কেন আমাকে এত কিছু পোহাতে হচ্ছে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে এভাবেই চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর কর্ণধার শিরিন সুলতানা। সিনেপ্লেক্সের নানা গাফিলতির কারণে ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

গণমাধ্যমের সামনে ক্ষুব্ধ এই প্রযোজক জানান ঈদের প্রথম তিন দিনের গোল্ডেন টাইমে ডিসিপি ত্রুটির অজুহাতে সিনেপ্লেক্সে তাদের কোনো শো চালানো হয়নি। বারবার অভিযোগ জানানোর পর চার দিনের দিন তারা এই ত্রুটির সমাধান করেন। কিন্তু নতুন সংকট তৈরি হয় সীমান্ত সম্ভার শাখায়। সেখানে টিকিট বিক্রি হয়ে হাউজফুল হওয়ার পরও দর্শকদের বলা হয় এসির সমস্যা রয়েছে। এসি ছাড়া ছবি দেখা যাবে না বলে দর্শকদের টিকিট ফেরত দিয়ে অন্য সিনেমা দেখারও পরামর্শ দেওয়া হয়।

এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিরিন সুলতানা সরাসরি প্রশ্ন রাখেন সব হলে কোনো সমস্যা হলো না শুধু ‘প্রিন্স’ সিনেমার হলেই কেন এসির সমস্যা হতে হবে। তিনি আরও জানান তারা নিজেরা বসে সিনেমা দেখে নিশ্চিত হয়েছেন যে কোনো ত্রুটি নেই অথচ পরের দিন আবার ১০ থেকে ১৫ মিনিট করে গান কেটে সিনেমা চালানো হয়েছে। ক্ষতিপূরণ বা শো সমন্বয়ের বিষয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কোনো সহযোগিতা না পাওয়ার কথাও চরম হতাশার সঙ্গে জানান তিনি।

সিনেপ্লেক্সে এমন ভোগান্তি পোহাতে হলেও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ‘প্রিন্স’ দারুণ ব্যবসা করছে বলে নিশ্চিত করেন এই প্রযোজক। শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার সার্ভার নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা পরিষ্কার করে শিরিন জানান প্রত্যন্ত অঞ্চলের হলগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় মূলত ইন্টারনেটের সমস্যার কারণেই শো শুরু করতে দেরি হয়েছিল। পাশাপাশি পাইরেসি রোধেও তারা প্রথম থেকেই কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১১

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১২

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৩

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৪

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৫

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৬

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৭

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৯

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

২০
X