বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার তুরস্কে গিয়ে ববিতার যে অভিজ্ঞতা হলো

ফরিদা আক্তার ববিতা। ছবি - সংগৃহীত
ফরিদা আক্তার ববিতা। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ফরিদা আক্তার ববিতা বর্তমানে তুরস্ক রয়েছেন। সঙ্গে রয়েছেন তার বোন চিত্রনায়িকা চম্পা ও অভিনেত্রীর ভাই। সেখান থেকেই অভিনেত্রী জানান, শুধুই ভ্রমণের উদ্দেশে সেখানে যাওয়া। অভিনেত্রী আরও জানান, এটিই প্রথম তার তুরস্ক ভ্রমণ। সেখানে গিয়ে বেশ ভালো লাগছে এমনটাও জানিয়েছেন অভিনেত্রী। ববিতা বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। কিন্তু তুরস্ক এবারই প্রথম আসা। এই দেশে এসে ভীষণ ভালো লাগছে। মন ভরে গেছে, যা দেখছি তাই ভালো লাগছে। মুগ্ধ হচ্ছি খুব। এই দেশের অনেক ঐতিহ্য আছে, ইতিহাস আছে, কালচার আছে। পছন্দের একটি দেশ। অনেক দেরিতে এলেও উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘আমার বোন চম্পা এবং ভাই এসেছে। ওদেরও খুব ভালো লাগছে। তিনজন মিলে তুরস্ক ঘুরে বেড়ানোটা উপভোগ করছি। সুন্দর সুন্দর স্মৃতি জমা হচ্ছে। জীবনে এসব সুন্দর স্মৃতিরও প্রয়োজন আছে।’ তুরস্কের খাবার-দাবার নিয়ে ববিতা বলেন, ‘এখানকার খাবার খুব ভালো। দেশে থাকলে বাঙালি খাবারই আমার পছন্দ। কিন্তু দেশের বাইরে তো নানান দেশে নানানরকম খাবার। তুরস্কের খাবার আমরা মজা করেই খাচ্ছি। খাবারগুলো অসাধারণ।’ ববিতা জানান, তুরস্কে আরও কয়েকদিন থাকবেন। সেখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা হিসেবে পরিচিত ববিতা। দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি। সত্যজিৎ রায়ের সিনেমা করেও নন্দিত হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা, একুশে পদকসহ বহু অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন এ অভিনেত্রী।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X