বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ইনিংসে পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

সম্প্রতি নায়ক শরীফুর রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিচ্ছেন এই নায়িকা। মা হওয়ার পর দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে এখন কাজে নিয়মিত হচ্ছেন। এর মধ্যে যুক্ত হচ্ছেন একাধিক নতুন চলচ্চিত্রে।

সন্তান জন্মদানের পর বেশকিছু সময় ক্যামেরার আড়ালে ছিলেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরেছেন। সিনেমার পাশাপাশি নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। ইতোমধ্যে ওয়ব সিরিজ “পাফ ড্যাড”এ দেখা গেছে।

এখন তার ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু হচ্ছে। গত সোমবার নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন। সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত অপরাধ ইত্যাদির সমন্বয়ে এক উপাখ্যান। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

এছাড়া গত মাসে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পরী। একটি সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’, নির্মাতা রেজা ঘটক। অপরটি ‘খেলা হবে’, পরিচালনায় তানমি রহমান অংশু। এর আগে পরী চুক্তিবদ্ধ হন রায়হান রাফির ‘মায়া’ সিনেমায়।

সংসারের ব্যস্ততার কারণে কাজ কম করছিলেন। সংসারেই মনোযোগ বেশি দিতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে পারেননি। গত ১৮ সেপ্টেম্বর রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান পরী।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ জানুয়ারি রাজ-পরীর সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর ২২ জানুয়ারি উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ২১ জানুয়ারি তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোল জুড়ে আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন পরী। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গত ১০ আগস্ট তাদের একমাত্র সন্তানের এক বছর পূর্ণ হয়। সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে তারা আবার অলোচনায় আসেন। হঠাৎ চাউর হয়, স্বামী শরীফুল রাজের উপর ক্ষিপ্ত হয়ে সন্তানের নাম বদলে ফেলেছেন পরী। যদিও এ বিষয়ে পরী জানান ভিন্ন কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরী ও রাজের সন্তান রাজ্যের আরও দুটি নাম ছড়িয়ে পড়েছে। পরীর ঘনিষ্ঠজনরা জানান, রাজের উপর ক্ষিপ্ত হয়ে তার স্মৃতি চিহ্ন মুছে ফেলতে রাজ্য নামটা বাদ দিয়েছেন পরী। রাজ্যের বদলে দুটি নাম এসেছে ‘পদ্ম’ ও ‘পূণ্য’। বিষয়টি নিয়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘নাম বদলানোর কিছু নেই।’

কথা প্রসঙ্গে পরীর কাছে জানতে চাওয়া হয়, আপনি এখন রাজ্য, পদ্ম নাকি পূণ্যর মা?

উত্তরে তিনি বলেন, ‘সব নামেই আমাকে ডাকা যাবে। আমি রাজ্য,পদ্ম, পূণ্য তিন জনেরই মা। তিনটা আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি।’

দেড় বছরে দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তীর ছুড়েছেন পরী। এসব নিয়ে উভয়ের মধ্যে কম জল ঘোলা হয়নি।

জানা যায়, গত ২০ মে পরীর বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ বিনতে, তানজিন তিশা ও নাফজা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়ে যায়। সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত তা ডিভোর্সে গড়ায়। অতীত ভুলে পরী এখন নতুন ইনিংস সিনেমায় ব্যস্ত হওয়ার দিকে বেশি নজর দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১০

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১১

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১২

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৩

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

১৪

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

১৫

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১৬

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১৭

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১৮

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

২০
X