কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের পরিবর্তে নতুন শিল্পী নিবেন পরিচালক খোকন

পরিচালক বদিউল আলম খোকন। ছবি : সংগৃহীত
পরিচালক বদিউল আলম খোকন। ছবি : সংগৃহীত

পরিচালক বদিউল আলম খোকন এখন নতুন শিল্পী নিয়ে কাজ করবেন। নায়ক শাকিব খানের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালক খোকন ওরে নীল দরিয়া ছবি করতে গিয়ে শাকিব খানকে ৪০ লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন। শাকিব সিডিউল দেন জুলাই মাসে। কিন্তু শুটিং না করে শাকিব খান পরিচালকের কাছে আরও ৬০ লাখ টাকা দাবি করেন। এর অন্যতম কারণ শাকিব খান এখন ছবি প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নিবেন। কিন্তু সমস্যা হলো শাকিবের সঙ্গে পরিচালকের চুক্তির সময় বেশি পারিশ্রমিক নিয়ে কথা হয়নি।

জানা গেছে, গত ঈদে হিমেল আশরাফের “প্রিয়তমা” মুক্তির পর ছবিটি ভালো ব্যবসা করে। এরপরই শাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়ে এক কোটি টাকা করেছেন। পরিচালক খোকনকে সেটা জানিয়ে আরও ৬০ লাখ টাকা দাবি করেছেন। পরিচালক তার এ দাবি মানেননি।

শাকিবও তার ছবির শুটিং করেননি। পরিচালক খোকন বলেন, যদি প্রিয়তমা হিট না হতো তাহলে কি আমাদের দেয়া ৪০ লাখের বদলে ২০ লাখ টাকা নিতেন। তিনি বলেন, আমি যখন শাকিবকে পারিশ্রমিক দিই সে সময় তার পারিশ্রমিক ছিল ৩৫-৪৫ লাখ টাকা। আমরা পুরো টাকায় অগ্রিম দিই।

পরিচালক খোকন বলেন, আমরা নির্দিষ্ট সময়ে শুটিংয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন রেখেছিলাম কিন্তু শাকিব তার মত পাল্টালেন। পারিশ্রমিক বাড়িয়ে দিলেন।

বর্তমানে পরিচালক বদিউল আলম খোকন নতুন শিল্পী নিয়ে কাজ শুরু করবেন। তবে কলকাতার নায়িকা রিতুপর্ণাকেও আনতে পারেন। তার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখন নায়ক খুঁজছেন। সব মিলে গেলে শুটিং শুরু করবেন বলে জানান।

শাকিব খানকে নিয়ে পরিচালক খোকন নির্মাণ করেন প্রিয়া আমার প্রিয়া, ভালোবেসে মরতে পারি, নিঃশ্বাস আমার তুমি, একবার বলো ভালোবাসি, বস নম্বর ওয়ান, নিষ্পাপ মুন্না, ডন নম্বর ওয়ান, মাই নেম ইজ খান, হিরো দ্য সুপারস্টার, রাজা বাবুসহ আরও অনেক হিট ছবি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১০

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১১

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১২

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১৪

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১৫

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৭

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৮

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৯

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

২০
X