বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ফিলিস্তিনিদের পাশে অভিনেতা সিয়াম

অভিনেতা সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত
অভিনেতা সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস চলমান যুদ্ধে অনিশ্চয়তায় রয়েছে হাজার হাজার মানুষ। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, প্রাণ হারাচ্ছে নারী-পুরুষ ও শিশু। এই পরিস্থিতিতে হলিউড, বলিউডসহ বিশ্বের নানান ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তারকাদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন ইসরায়েলের পক্ষে; কেউ সমর্থন করছেন ফিলিস্তিনকে। এবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদ। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি ‘আগ্রাসনের’ প্রতিবাদে সরব হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পাঁচটি ছবি পোস্ট করেন সিয়াম। ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা ব্লেজার পরে শেয়ার করেছেন ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘গণহত্যার বিরুদ্ধে! ফিলিস্তিনদের সংহতি জানান।’ হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মন্তব্যের ঘরে অভিনেতা সিয়ামকে ধন্যবাদ জানিয়েছেন তার ভক্তরা।

ওই পোশাকে ছবি পোস্ট করা ছাড়াও একটি অনলাইন অনুষ্ঠানে সেটি পরে অংশগ্রহণ করেন সিয়াম। তিনি জানান, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন খবরে যে বাচ্চাগুলোকে দেখেছেন, মানুষ হিসেবে সেগুলো দেখে যে কারও খারাপ লাগার কথা। তাই যেভাবেই পারেন তাদের পাশে থাকার চেষ্টা করছেন এই অভিনেতা। আগামীতে ফিলিস্তিনিদের জন্য আর্থিকভাবে কিছু করার পরিকল্পনা আছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১০

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১১

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১২

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৩

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৯

ইংল্যান্ডের দারুণ শুরু

২০
X