বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিয়ামের নতুন নায়িকা

সিয়াম আহমেদ ও ইধিকা পাল I ছবি: সংগৃহীত
সিয়াম আহমেদ ও ইধিকা পাল I ছবি: সংগৃহীত

নতুন বছরের জন্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নির্মিত হচ্ছে, বেশকিছু বিগ বাজেটের সিনেমা। যার মধ্যে একটি— পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে আগেই। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চলতি সপ্তাহেই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা। কালবেলাকে এমনটাই জানিয়েছে নির্মাতার ঘনিষ্ঠ সূত্র।

এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলোচনায় আসে যে, তারা তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে কাজ করবেন। তবে সে প্রকল্প আর সামনে এগোয়নি। ফলে ‘রাক্ষস’-ই হবে বড় পর্দায় এ জুটিকে প্রথমবার দেখার সুযোগ।

বাংলাদেশি দর্শকের কাছে ইধিকা জনপ্রিয়তা পান শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ ছবিতে। এ ছাড়া তিনি অংশ নিয়েছেন হাসিবুর রেজার পরিচালনায় বাংলাদেশের ‘কবি’ সিনেমায় এবং কলকাতার ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ ছবিতে দেবের বিপরীতে। দুই বাংলাতেই তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন।

অন্যদিকে, সিয়াম আহমেদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ দেশজুড়ে ভালো সাড়া পায়। শবনম বুবলীর সঙ্গে তার জুটি দর্শকের প্রশংসা কুড়ায়। ‘পোড়ামন ২’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে তিনি বাণিজ্যিক ও কনটেন্টধর্মী উভয় ধারার ছবিতে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানায়, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় কয়েকটি অ্যাকশন ও গল্প-নির্ভর দৃশ্য ধারণ হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা রয়েছে ছবিটিতে। পরিচালক মেহেদী হাসান আপাতত ছবিটি নিয়ে মুখ খুলতে চাননি, সিয়ামও মন্তব্য করা থেকে বিরত রয়েছেন। তবে সূত্র বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই ক্যামেরা রোলিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাক্ষস’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X