বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

বাথটাবে মরা বাঘ, হাতে কুড়াল; শাকিবকে টেক্কা দেবে সিয়ামের ‘রাক্ষস’

সিয়াম আহমেদ । ছবি : সংগৃহীত
সিয়াম আহমেদ । ছবি : সংগৃহীত

শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি হাজির হলেন নতুন ধামাকা নিয়ে। এবার তাদের তুরুপের তাস চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক; যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা।

কয়েক সেকেন্ডের এই ঝলকই বলে দিচ্ছে, ‘বরবাদ’-এর চেয়েও বড় কোনো ‘ভায়োলেন্স’ আর অন্ধকারের গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা।

রক্তাক্ত বাথটাব ও সিয়ামের বিধ্বংসী রূপ সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। মাঝখানে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ! বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দাঁড়িয়ে আছেন নায়ক সিয়াম আহমেদ। তার এক হাতে চায়নিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল। তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। চোখেমুখে ফুটে ওঠা বিষাদগ্রস্ত অভিব্যক্তির মাঝেও তার দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল—যা স্পষ্ট ইঙ্গিত দেয়, ‘রাক্ষস’ প্রেম ও ধ্বংসের এক অদ্ভুত মিশেল।

সিয়ামের ৯ মাসের তপস্যা বুধবার এফডিসিতে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক রিলিজ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সিনেমার থিম সম্পর্কে তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।”

নায়িকা ও শুটিং লোকেশন ‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। জানা গেছে, সিনেমার ক্যানভাস হবে বেশ বড়। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ।

শুরুতে ধারণা ছিল ‘বরবাদ’-এর পর হয়তো নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। কিন্তু ফার্স্ট লুক প্রকাশের পর স্পষ্ট বোঝা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স এবং অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X