বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকীর সিরিজে জায়েদ খান?

নির্মাতা ফারুকী ও অভিনেতা জায়েদ। ছবি : সংগৃহীত
নির্মাতা ফারুকী ও অভিনেতা জায়েদ। ছবি : সংগৃহীত

নির্মিত হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিরিজ ‘৮৪০’। এতে অভিনয় করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। ‘এইট ফোরটি’ নির্মিত হচ্ছে শোবিজের একঝাঁক তারকা নিয়ে। ঢাকার বাইরে চলছে শুটিং। এমনটাই চাউর হয়েছে গণমাধ্যমে।

সংবাদমাধ্যমের খবরে আরও জানা যায়, এটি ফারুকীর ৪২০ ধারাবাহিকের সিক্যুয়াল। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, শাহরিয়ার নাজিম জয়, নাসির উদ্দিন খান ও আশুতোষ সুজন। তবে ফারুকী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, এটি ৪২০-এর সিক্যুয়েল হিসেবে যে খবর ছড়িয়েছে তা সত্য নয়। মূল খবর কী সেটা সময় হলে জানাবেন।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চিত্রনায়ক জায়েদ খানও।

এদিকে ৩০ নভেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সম্প্রতি এর প্রচারমূলক একটি ভিডিওচিত্রে অভিনয় করে তুমুল সাড়া ফেলেছেন জায়েদ খান। ওই ভিডিওতে দেখা যায় তিনি চেয়ার থেকে উঠে দুটি ডিগবাজি দিয়ে ভূমিতে থাকা একটি হেলিকপ্টারের সামনে গিয়ে বসেন।

হেলিকপ্টারের দরজায় বসে জায়েদ খান বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি বাই মোস্তফা সরয়ার ফারুকী। সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখতে হবে; না হলে ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব, বি কেয়ারফুল। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি কামিং অন। থার্টি নভেম্বর বাই মোস্তফা সরয়ার ফারুকী। থ্যাংক ইউ ভেরি মাচ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

১০

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১১

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১২

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৩

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৪

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৬

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৭

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৮

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৯

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

২০
X