বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এফডিসিতে পিকনিক করা প্রতিষ্ঠানকে শোকজ

বিএফডিসি। ছবি : সংগৃহীত
বিএফডিসি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে রিয়েলেটি শোয়ের অনুমতি নিলেও করা হয়েছে পিকনিক। কিন্তু এফডিসির জননিরাপত্তার তালিকাভুক্ত (কেপিআই) এলাকা।

পিকনিকের বিষয়টি জানতেন না এফডিসির কর্মকর্তারা। জানার পর নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। সেই অংশ হিসেবে ১৯ নভেম্বর জিসান এন্টারপ্রাইজকে শোকজ করা হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

নোটিশে বলা হয়, ‘১০/১১/২০২৩ তারিখে বিএফডিসির অভ্যন্তরে রিয়েলিটি শো অনুষ্ঠান পরিচালনার জন্য গত ৩১/০৮/২০২৩, ২৬/১০/২০২৩ ও ০৬/১১/২০২৩ তারিখে আপনি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২নং ও ৯নং ফ্লোর এবং করপোরেশনের মেইন ফটক ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। কিন্তু পরদিন সিসিটিভি ফুটেজে দেখা যায়, আপনারা নির্ধারিত অনুষ্ঠানের পরিবর্তে ভিন্নধরনের অনুষ্ঠান আয়োজন করেন এবং এতে বিএফডিসির অভ্যন্তরে প্রচুর জনসমাগম হয়। বিএফডিসি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। করপোরেশনের অভ্যন্তরে এরূপ অনুষ্ঠান ও জনসমাগম শৃঙ্খলার পরিপন্থি এবং কেপিআই নীতিমালার লংঘন। আপনার এহেন কর্মকাণ্ড প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের শামিল। এতে করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বর্ণিতাবস্থায়, এরূপ সত্য গোপন রেখে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করায় কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বরাবর জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে বলা হলো।’

এ বিষয়ে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বলেন, ‘জবাব যথাযথ না হলে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করা হবে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানকে সহযোগিতার বিষয়ে বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কেউ সংশ্লিষ্ট থাকলে তার বিরুদ্ধেও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X