বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের হারে বাংলাদেশিদের ‘উল্লাস’, কী বললেন মোশাররফ করিম

অশোকনগরে নাট্য উৎসবে মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
অশোকনগরে নাট্য উৎসবে মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশি নাগরিকদের একাংশ। এই উল্লাসকে ‘তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম।

সংবাদমাধ্যমে জানা যায়, রোববার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরে নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম। এ সময় তার কাছে ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশিদের ওই উল্লাসের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মোশাররফ বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে। কিন্তু আমার মনে হয়, খেলা মাঠের মধ্যে থাকাই ভালো। খেলা খেলাই। এই জিনিসগুলোকে বিভিন্নভাবে উসকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না। এই বিষয়গুলোকে আমি খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। এগুলো তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা ছাড়া আর কিছুই নয়’।

পশ্চিমবঙ্গের বিষয়ে মোশাররফ করিম বলেন, ‘আমি ভারতে আসার জন্যই প্রথম পাসপোর্ট করি। তখন আমার কৈশোর উত্তীর্ণ একটা সময়। বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকেই মনে হলো সেই একই দেশ। একই গাছপালা, একই খাল, একই সেতু, লোকজনের কথাবার্তার ধরনও এক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X