বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সৃজিতকে নিয়ে হাসপাতালে মিথিলা

অভিনত্রেী মিথিলা ও নির্মাতা সৃজিত। ছবি : সংগৃহীত
অভিনত্রেী মিথিলা ও নির্মাতা সৃজিত। ছবি : সংগৃহীত

ভারতীয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার একটি পোস্ট থেকে এমন খবর ছড়িয়ে পড়ে। সেখানে মন্তব্যের ঘরে তার আরোগ্য কামনা করেছেন অনেকে।

স্বামীর অসুস্থতার খবর শুনে বাংলাদেশ থেকে কলকাতায় ফিরে গেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২৮ জুন সৃজিতকে নিয়ে হাসপাতালে যান তিনি।

বুধবার সকালে ফেসবুকে নির্মাতা সৃজিত লিখেছেন—’ভেবেছিলাম আজও অনান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এলো’। তার পোস্ট দেখে কেউ কেউ লেখেন, ‘সাবধানে থেকো। নিজের যত্ন নাও’। কেউ জানতে চেয়েছেন—কী হয়েছে সৃজিতের? অনেকে তাকে নিজের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ আবার বিষয়টি নিয়ে করেছেন ঠাট্টা।

অন্যদিকে বেশ কিছুদিন কলকাতায় ছিলেন না মিথিলা। মেয়েকে নিয়ে জেনেভায় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আসেন বাংলাদেশ। পরে সৃজিতের অসুস্থতার খবর পেয়ে বুধবার কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী।

মিথিলা জানান, হঠাৎ অস্বস্তি বোধ করায় ডাক্তারের পরামর্শ নেন সৃজিত। কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয় তাকে। সেই টেস্ট করাতে বুধবার হাসপাতালে যান তারা। এখন ভালো আছেন সৃজিত।

বুধবার বিকেলে আবারও একটি ফেসবুক পোস্ট করেন সৃজিত। তাতে তিনি লিখেছেন, আপনাদের শুভ কামনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক আর টুইটার হ্যান্ডেল ব্লকে ভরা হলেও আমার হার্টে কোনো ব্লক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X