বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের সিনেমার বিষয়ে যা বললেন শাকিব

চিত্রনায়ক শাকিব খান এবং ‘লাল শাড়ি’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খান এবং ‘লাল শাড়ি’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের সংসার ও বিচ্ছেদের কথা তাদের ভক্ত-অনুরাগীরা সবাই জানেন। তার মধ্যেই ৩০ জুন বিকেলে অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’র বিষয়ে মুখ খুলেছেন শাকিব খান। এক ফেসবুক পোস্টে সুপারস্টার লিখেছেন, এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে। যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’। এর প্রযোজক আরশাদ আদনান। সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

অন্যদিকে সরকারি অনুদানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমাও মুক্তি পেয়েছে ঈদে। সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারি অনুদানের ছবিটি দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X