কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ
একুশে বইমেলা ২০২৬

প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর ফলপ্রসূ বৈঠক হয়। বাংলা একাডেমি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের ফলে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের অমর একুশে বইমেলা আগের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কারণে পিছিয়ে যাওয়া ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। এদিন বেলা ১১টায় বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণত ১ ফেব্রুয়ারি শুরু হয়ে এক মাস চলে অমর একুশে বইমেলা।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত আয়োজনের সময় ঘোষণা করা হয়েছিল। পরে ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের (১২ ফেব্রুয়ারির) পর আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ডিসেম্বরে বইমেলা আয়োজন স্থগিত করা হয়।

এমন পরিস্থিতিতে গত ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই ২০২৬ সালের অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতাদের বৈঠক শেষে তখন এ সিদ্ধান্তের কথা জানায় বাংলা একাডেমি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X