কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে শেষ বন্দি রান গিভিলির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘোষণার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে এগোনোর পথ পরিষ্কার হলো বলে দাবি করেছে তারা।

এই ঘোষণার আগে ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলের কাছে শেষ বন্দির মরদেহ হস্তান্তরের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তারা মধ্যস্থতাকারীদের কাছে সব তথ্য দিয়েছে।

ইসরায়েল এর আগে বলেছিল, উদ্ধার অভিযান শেষ হলে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হবে। তবে সেটি কেবল সীমিত পরিসরে এবং শুধু মানুষের চলাচলের জন্য অনুমোদিত থাকবে।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেষ বন্দির দেহ প্রাপ্তির মধ্য দিয়েও ইসরায়েলি আগ্রাসন সহসা থামছে না। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরে চলমান অভিযান এমন ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, কাফর আকাব শহরে বড় ধরনের সামরিক অভিযানের মধ্যে ইসরায়েলি বাহিনী কয়েকটি ভবন খালি করার নির্দেশ দিয়েছে। এসবের মধ্যে স্কুল ও কিন্ডারগার্টেনও রয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ৪৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১০

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১১

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১২

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৩

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৪

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৮

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৯

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

২০
X