বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাকজেনটেকের এমডি হলেন নোবেল

মো. আদিল হোসেন নোবেল। ছবি : সংগৃহীত
মো. আদিল হোসেন নোবেল। ছবি : সংগৃহীত

রবি আজিয়াটা লিমিটেডের নতুন সহযোগী প্রতিষ্ঠান অ্যাকজেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আদিল হোসেন নোবেল। রবি আজিয়াটার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যাকজেনটেক গঠন করা হয়েছে বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক বাজারে ক্লাউড সার্ভিস, ডেটা সেন্টার সার্ভিস, এআই, ডেটা অ্যানালিটিকস, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, ইআরপি সল্যুশন, মডার্ন ওয়ার্কপ্লেস সল্যুশন, আইওটি ইত্যাদির মতো হাইটেক ডিজিটাল সল্যুশন এবং সেবার ক্রমবর্ধমান বাজারের ওপর বিশেষ গুরুত্ব দিতে।

নোবেল দেশের একজন সুপরিচিত মডেল। তিনি ২০১৯ সালের জুনে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে নিযুক্ত হন। তার আগে ২০১৪ সালের অক্টোবরে তিনি এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে রবিতে যোগদান করেন।

নোবেল ব্যবস্থাপনায় মাস্টার্স ও এমবিএর পাশাপাশি সুদীর্ঘ ক্যারিয়ারে দেশ ও বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিক্রয় ও বিপণনে নানা প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে অন্যতম হার্ভার্ড বিজনেস স্কুল এক্সিকিউটিভ এডুকেশন থেকে লিডারশিপ প্রোগ্রাম এবং আইএনএসইএডি থেকে লিডারশিপ ইন ডিজিটাল এজ প্রোগ্রাম উল্লেখযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১০

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১১

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১২

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

১৩

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

১৪

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

১৫

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১৬

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

১৭

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

১৮

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১৯

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

২০
X