বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়েব ফিল্মে শখের সঙ্গে জয়

জয় ও শখ। ছবি : সংগৃহীত
জয় ও শখ। ছবি : সংগৃহীত

অভিনেতা হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। সিনেমাতেও দেখা গেছে তার অভিনয়ের মুনশিয়ানা। অভিনয়ের বাইরে নির্মাতা হিসেবেও দেখিয়েছেন চমক। গত কয়েক বছর ধরে উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন একটি ওয়েব ফিল্মে। অলোক হাসান পরিচালিত ‘ত্রিভূজ’ নামে ওয়েব ফিল্মে জয়ের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী আনিকা কবির শখ।

সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ ইন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা। এতে তিন জুটির চরিত্রে দেখা যাবে—শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ-ফারিণ খান ও সোহেল মন্ডল-মৌসুমী মৌকে। আইনজীবী চরিত্রে হাজির হবেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

ওয়েব ফিল্মে নিজের চরিত্র নিয়ে শাহরিয়ার নাজিম জয় বলেন, খুব চমৎকার একটি গল্পের ফিল্ম হতে যাচ্ছে ‘ত্রিভূজ’। আমার চরিত্রটিও দারুণ। অভিনয় করে মজা পাচ্ছি। আমার বিশ্বাস, দর্শকের মনে দাগ কাটবে ওয়েব ফিল্মটি।’

শখ বলেন, ‘উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত—তিন শ্রেণির প্রতিনিধি হিসেবে ৩টি কাপলের গল্প দেখা যাবে এখানে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যারা সবাই মুখোমুখি হবেন। নেমে আসে সম্পর্কের জটিলতা। দর্শক দেখবেন নীতি, মানবতা ও মনস্তাত্বিক ক্রাইসিসের চিত্র। ভালো লাগছে কাজটি করে।’

পরিচালক অলোক হাসান বলেন, ‘ওয়েব ফিল্মে আজকাল থ্রিলার, হরর আমেজের গল্পই বেশি দেখা যায়। আমরা চেষ্টা করছি ভিন্ন ভাবনার কিছু নিয়ে আসতে। তাই পারিবারিক নাটকীয়তার একটি গল্প বেছে নিয়েছি। আমাদের ‘ত্রিভূজ’ দর্শককে সম্পর্ক, নীতি, দায়িত্ববোধ সম্পর্কে ভাবনার খোরাক দেবে।’

অলোক হাসান জানান, ফিল্মটির শুটিং শুরু হয়েছে ১৫ জানুয়ারি। টানা ৮ দিনে শেষ হবে দৃশ্যায়ন। খুব শিগগিরই দীপ্ত প্লে’-তে দেখা যাবে অরিজিনাল ফিল্ম ‘ত্রিভূজ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১০

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১১

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১২

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৩

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৪

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৫

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৬

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৭

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৮

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

২০
X