তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

জীবনমুখী গল্পে পার্বতী (ভিডিও)

অভিনেত্রী পার্বতী থিরুভোথু। ছবি: সংগৃহীত
অভিনেত্রী পার্বতী থিরুভোথু। ছবি: সংগৃহীত

মালয়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভোথু। অভিনয়ের মাধ্যমে অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ করেছেন ‘মিলনা’, ‘পৃথ্বী’, ‘চেন্নাইয়িল ওরু নাল’, ‘কারিব কারিব সিঙ্গলে’, ‘ব্যাঙ্গালোর ডেজ’ ও ‘চার্লি’-এর মতো দর্শকপ্রিয় সব সিনেমায়। পার্বতী সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করেন। তাই অভিনয়ের আগে তিনি চিত্রনাট্য ভালো করে পড়ে থাকেন। কোনো কোনো কাজের ক্ষেত্রে গল্প ভালো লাগলে চরিত্রের ব্যাপ্তি কম হলেও অভিনয়ে দ্বিধা করেন না এ নায়িকা। সেই ধারাবাহিকতায় এবার পার্বতী থিরুভোথুর অ্যান্থলজি ফিল্ম ‘হার’ মুক্তি পেতে যাচ্ছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম মনোরমা ম্যাক্সে ২৯ নভেম্বর মুক্তি পাবে এটি। পাঁচটি ভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষাপটে নারীদের জীবন সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি এ ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

ট্রেলারে দেখা যায়, পাঁচটি ভিন্ন ভিন্ন সমাজের কঠিন পরিস্থিতির গল্প নিয়ে কাজ করছে এই পাঁচ নারী। যাদের মধ্যে একজন পার্বতী। তার চরিত্রের নাম ‘রুচি’, তিনি একজন কর্মজীবী নারী, যিনি তার স্বাধীনতাকে গুরুত্ব দেন। তার কাছে স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকাটাই হচ্ছে আনন্দের। এই ওয়েব ফিল্মে ফুটে উঠবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের নারীদের জীবনের গল্প।

লিজিন হোসেন পরিচালিত ‘হার’-এ পার্বতী থিরুভোথু ছাড়া আরও অভিনয় করেছেন উর্বশী, রেম্যা নামিসান, লিজোমল হোসে ও ঐশ্বর্য রাজেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১০

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১১

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১২

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৩

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৪

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৫

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৬

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৭

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৮

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৯

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

২০
X