কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ আকবরকে নিয়ে যা বললেন জয় 

আসিফ আকবরকে নিয়ে যা বললেন জয় 
আসিফ আকবরকে নিয়ে যা বললেন জয় 

আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব থাকার কারণে বিতর্কিত হয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর কাছে প্লট চাওয়া একটি আবেদন নিয়েও হয়েছেন বিতর্কিত।

অন্যদিকে ছাত্র আন্দোলনের সময় বিদেশে কনসার্ট করছিলেন আসিফ আকবর। তবে ফেসবুকে সরব ছিলেন এই শিল্পী। শুধু তাই না দেশে ফিরেই গত ৩ আগস্ট সরকার পতনের ওই আন্দোলনে অংশ নেন আসিফ। সেদিন ছোট ছেলে রুদ্রকে সামনে এগিয়ে তিনি বলেন, এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—‘স্বৈরশাসকের পদত্যাগ চাই’।

এ ছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল আসিফকে। পুরোনো সেই ভিডিও শেয়ার করে গায়কের প্রশংসা করেছেন জয়। সেখানে নিজেকে ভিতু দাবি করে গায়ককে সাহসী বলে সম্বোধন করেছেন আলোচিত-সমালোচিত এ উপস্থাপক।

জয় পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি ভিতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

জয়ের শেয়ার করা সেই ভিডিওর কমেন্টস বক্সে সহমত পোষণ করেছেন অনেকেই। অন্যদিকে সেসময় তার নীরব থাকা নিয়েও সমালোচনা করেছেন কেউ কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X