বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তিশার আবেগঘন স্ট্যাটাস, জানা গেল ফারুকীর সবশেষ অবস্থা

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পুরোনো ছবি : সংগৃহীত
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পুরোনো ছবি : সংগৃহীত

রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাট্যকার ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার সন্ধ্যায় ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এনজিওগ্রাম করে চিকিৎসক তার স্ট্রোকের কথা জানান। এরপর থেকে তিনি আইসিইউতে ভর্তি আছেন।

তবে আশার দিক হলো- ফারুকী এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (২৪ জানুয়ারি) নিজের ফেসবুকে এ তথ্য জানান তিশা।

ভক্ত ও আত্মীয়স্বজনদের উদ্দেশে তিশা তার নিজের এবং ফারুকীর ভেরিফায়েড ফেসবুক পেজে আলাদাভাবে আবেগঘন দুটি স্ট্যাটাস দিয়েছেন।

ফারুকীর ভেরিফায়েড ফেজবুকে পেজে স্ট্যাটাসের শেষে তিশা তার নাম উল্লেখ করে লিখেন- ‘জীবনে যাই ঘটুক না কেন, সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং তার অনুগ্রহ কামনা করুন। ২২ জানুয়ারি ফারুকী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সৌভাগ্যক্রমে সঠিক সময়ে আমি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি এখন বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। পুরোপুরি সেরে উঠতে ডাক্তাররা তাকে আরও বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তার জন্য যারা দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।’

নির্মাতা ফারুকীর সবশেষ অবস্থা প্রসঙ্গে তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘প্রতিটি মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আলহাদুলিল্লাহ।’

তিশা আরও লিখেন, ‘তার (মোস্তফা সরয়ার ফারুকী) কদিন বিশ্রামের প্রয়োজন। তারপর আবারও সে কাজে ফিরবে ইনশাআল্লাহ। অনেকেই আমাকে ফোন এবং এসএমএস করেছেন। অনেকেরই ফোন ও এসএমএস-এর উত্তর দিতে পারিনি। তার জন্য অনেক দুঃখিত। সবাইকে অনেক ধন্যবাদ, এত দোয়া আর ভালোবাসার জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১০

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১১

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১২

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৩

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৪

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১৬

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৭

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৮

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১৯

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

২০
X