কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া এখন দেশের মানুষের কাছে ঐক্যের প্রতীক: ফারুকী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শুক্রবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, খালেদা জিয়া এখন মানুষের কাছে বাংলাদেশে এক ধরনের ‘ঐক্যের প্রতীক’ হিসেবে গণ্য হচ্ছে।

তিনি লিখেন, ‘এটি কোনো রাজনৈতিক দলের কারণে নয়, কোনো বিশেষ গ্যাং বা কালচারাল পাওয়ারের সাহায্য ছাড়াই, মানুষ খালেদা জিয়াকে মনে করছে একত্রিতকারী চরিত্র হিসেবে। এটা সত্যিই এক আশীর্বাদ।’

ফারুকী আরও বলেছেন, তার নিউজফিডে বিভিন্ন মানুষের দোয়া এবং খালেদা জিয়ার জন্য পোস্টগুলো দেখা যাচ্ছে। তিনি মনে করছেন, একজন মানুষের জীবনে এটাই বড় অর্জন। তিনি আশা করেছেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। তিনি ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের পুরনো সমস্যায় ভুগছেন। তাই এক রোগের চিকিৎসা অন্যটির ওপর প্রভাব ফেলছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন।

ফখরুল জানিয়েছেন, গত দু’দিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১০

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১১

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১২

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৩

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৪

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৫

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৬

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৭

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৮

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৯

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

২০
X