বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আইটেম গার্ল’ তকমা নিতে রাজি নন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এতে ‘আইটেম গার্ল’ তকমা লেগে যায় তার ক্যারিয়ারে। কিন্তু এমন বিশেষণে আপত্তি জানিয়েছেনে এই নায়িকা।

সংবাদমাধ্যমে ফারিয়া জানিয়েছেন, প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। কিন্তু ‘আইটেম গার্ল’ শব্দ দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হচ্ছে। ফারিয়া বলেন, ‘আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না।’ নায়িকার ভাষ্য, ‘এ ধরনের গানে ছেলেদেরও দেখা যায়। কিন্তু তাদের কেউ ‘আইটেম বয়’ বলে না।

ফারিয়া প্রশ্ন তোলেন, মেয়েদের কেন আইটেম গার্ল বলা হবে? চিত্রনায়িকার মতে, এতে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন।

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গানটি করার আগে আমার যে চিন্তা ঘুরছিল তা হলো, দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যান, তাহলে সিনেমারই লাভ। যারা হলে গিয়ে ছবি দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

ফারিয়া আরও জানান, গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল তার। যদিও শুরুতে এই গানে নাচতে রাজি ছিলেন না তিনি। এমনকি প্রস্তাব পাওয়ার পর গানটি পছন্দই হয়নি তার। এ কারণে তাদের প্রথমে মানা করে দিয়েছিলেন নুসরাত ফারিয়া। দুই সপ্তাহ পর তারা আবারও নায়িকার কাছে আসেন। তারা নায়িকাকে বলেন, গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নুসরাত ফারিয়াকেই দরকার তাদের। পরে কিছু শর্তে রাজি হন এই চিত্রনায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচদিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১০

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১১

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১২

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৩

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৪

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৫

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৬

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

১৭

চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় / সাংবাদিকদের মানোন্নয়ন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

১৮

অপূর্ণ স্বপ্ন হয়ে আছে কবরী পরিচালিত শেষ সিনেমা

১৯

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র

২০
X