আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের চোখে হলুদ সরিষায় রঙিন স্বপ্ন

দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠ। ছবি : কালবেলা
দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠ। ছবি : কালবেলা

হলুদ সরিষার মাঠ যখন বাতাসে দুলতে থাকে, সেই দৃশ্য মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এই হলুদের মধ্য দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা গ্রামীণ মেঠোপথ। এই নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমীর মনকে মুগ্ধ করবে। ফসলের মাঠের দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা হলুদের রূপে মুগ্ধ হতে পারেন যে কেউ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিগন্তবিস্তৃত ফসলের মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। প্রকৃতিতে ছড়ানো সরিষা ফুলের সুবাস আকৃষ্ট করছে সবাইকে। এমন নয়নাভিরাম দৃশ্য উপজেলাজুড়ে এখন সবার নজর কাড়ছে। সবুজের বুকে হলুদের এমন মনোরম দৃশ্যে চোখ এমনিতেই আটকে যায়। দৃষ্টিনন্দন সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠ। আর সেই সরিষার হলুদ ফুলে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। অনুকূল আবহাওয়া, চাহিদা, সেইসঙ্গে স্থানীয় কৃষি অফিসের দিকনির্দেশনায় এই অঞ্চলের কৃষকদের মাঝে সরিষা চাষে আগ্রহ বেড়েছে।

গত বছর আখাউড়ায় উৎপাদিত সরিষার বাজারমূল্য ছিল প্রায় ৪ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। চলতি বছর কৃষকের মাঝে আবাদের আগ্রহ বাড়লেও উৎপাদন কিছুটা কমেছে। এর কারণ হিসেবে কৃষি অফিস বলছে, দিন দিন কৃষি জমিতে বালু ভরাটের কারণে আবাদি জমি কমছে। তবে উৎপাদন ও লক্ষ্যমাত্রা বিচারে চলতি অর্থবছরে এ উপজেলায় সরিষার বাজার মূল্য প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা হবে বলে মনে করছে কৃষি অফিস। গত বছর প্রতিমণ সরিষা বিক্রি হয়েছে ৩ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায়।

একটা সময় আখাউড়া উপজেলায় কৃষিজমিতে শুধু ধান চাষ হতো। এই ফসল চাষাবাদের মাঝের সময়ে কৃষিজমি ফাঁকা পড়ে থাকত। তবে এখন ধান কাটার পর জমি ফেলে না রেখে সেখানে সরিষা, গম, ভুট্টা সূর্যমুখী ও পেঁয়াজ উৎপাদন করা হচ্ছে। এ ছাড়াও পতিত জমিতেও এ ধরনের শস্য উৎপাদনে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে।

উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক ফারুক ভুঁইয়া জানান, তিনি ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। সরিষা চাষ শেষে তিনি ওই জমিতে ধান বুনবেন। গত বছর তিনি ১ বিঘা জমিতে সরিষা আবাদ করেছিলেন। সরিষাতে অধিক লাভবান হওয়ায় তিনি এ বছর তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছেন।

উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের কৃষক বিল্লাল মিয়া জানান, গত বছর সরিষা চাষে অধিক লাভ করায় তিনি এবারও তার ৪ বিঘা জমিতে সরিষার আবাদ করছেন। ৭০ থেকে ৮০ দিনের মধ্যেই সরিষার ফলন পাওয়া সম্ভব। সরিষা চাষে বাড়তি সেচ বা সার, কীটনাশক লাগে না বললেই চলে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। কোনোরকম প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আছে। বাজারমূল্যের বিষয়েও কৃষকরা আশাবাদী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইল মুন্সি বলেন, সরিষা চাষে প্রতিবিঘা জমিতে ব্যয় হয় আড়াই তিন হাজার টাকা। ফলন ভালো হলে প্রতিবিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হবে। সরিষা ক্ষেতকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে সামান্য কীটনাশক ব্যবহার করতে হবে। ফলন ভালো হলে প্রতিবিঘা জমিতে ৫-৬ মণ সরিষা পাওয়া যাবে। তবে বেশি কুয়াশা সরিষা ক্ষেতের ক্ষতি করতে পারে।

আখাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, সরিষা একটি স্বল্প খরচের লাভজনক ফসল। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হলে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন এবং ভোজ্যতেলের চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বছর আখাউড়ায় ৪৫২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়, যা থেকে ৫ শত ১০ টন সরিষা উৎপাদন হয়। চলতি বছর কৃষকের মাঝে আবাদের আগ্রহ বাড়লেও উৎপাদন কিছুটা কম হবে। এর কারণ হিসেবে তিনি বলছেন, দিন দিন এ উপজেলায় কৃষিজমিতে বালু ভরাটের কারণে আবাদি জমি কমছে।

তিনি আরও বলেন, এ বছর ৪১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এতে ৫ শত টন সরিষা উৎপাদন হবে বলে জানান তিনি। তবে উৎপাদন ও লক্ষ্যমাত্রা বিচারে চলতি অর্থবছরে এ উপজেলায় সরিষার বাজারমূল্য প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা হবে বলে মনে করছেন ওই কর্মকর্তা। গত বছর প্রতিমণ সরিষা বিক্রি হয়েছে ৩ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকায়। এ বছরও একই দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১১

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১২

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৩

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৬

বাস খাদে পড়ে নিহত ৪

১৭

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৮

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৯

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

২০
X