বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘ডেডবডি’র ছাড়পত্র মিলেছে 

‘ডেডবডি’র ছাড়পত্র মিলেছে 

ঢাকাই ছবির আলোচিত নাম এমডি ইকবাল। একাধারে প্রযোজক ও পরিচালক তিনি। আসছে ঈদুল ফিতরে পরিচালক ইকবাল ‘ডেডবডি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন।

এরই মধ্যে ছবির মুক্তিকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন তিনি। তার আগে এলো সুখবর। সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ ছবিটিকে। একই সঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান ইকবাল।

পরিচালক বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ ছবি তাক লাগিয়ে দেবে।’

ঈদে মুক্তির মিছিলে আছে প্রায় ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ‘ডেডবডি’ কতটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘খেলা তো সবাই খেলে। গোল করে কয়জন। আমি গোল করব। ঈদে যত ছবিই আসুক। ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

১০

যে কারণে বাতিল ইয়ামালের গোল

১১

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১২

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১৩

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১৪

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১৬

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৭

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৮

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৯

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

২০
X