বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিনে রাজকুমারের জয়জয়কার  

ঈদের দিনে রাজকুমারের জয়জয়কার  
ঈদের দিনে রাজকুমারের জয়জয়কার  

প্রিয়তমার রেকর্ড ভাঙবে রাজকুমার সিনেমা মুক্তির আগেই বলেছিলেন প্রযোজক আরশাদ আদনান। ঝিমিয়ে যাওয়া সিনেমা ইন্ডাস্ট্রিকে এক ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন তিনি।

ঈদের দিন থেকে দেশের ১২৭ টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির ‘রাজকুমার’। একজন স্বপ্নবাজ তরুণের যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়েই সিনেমার গল্প।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ মণিহার ও রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতাসহ সারা দেশের বেশির ভাগ হলেই দুপুর ১২টা, ৩টা ও ৭টার শো হাউসফুল দর্শক পেয়েছে ‘রাজকুমার’। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন পর ঈদে বড় উৎসবে শাকিবের সিনেমা পেয়ে দারুণ উচ্ছ্বসিত নায়কের ভক্তরা। বেশির ভাগ দর্শকের দাবি, রাজকুমার সিনেমা প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে। সিনেমার গান, গল্প ও শাকিবের লুকের প্রশংসা করেছেন দর্শক। কেউ কেউ তো প্রতি সপ্তাহেই শাকিবের নতুন সিনেমা মুক্তির দাবি জানালেন।

এদিকে সিঙ্গেল স্ক্রিনগুলোতে ব্ল্যাকে টিকিট বিক্রির অভিযোগ এসেছে কালবেলার কাছে। শাকিবের সিনেমার টিকিট তিন চারগুন বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া অনেক দর্শককে টিকিট না পেয়ে মন খারাপ করে চলে যেতে দেখা গেছে।

ঈদের দিনের সিনেমার সেলের ব্যাপারে জানতে চাইলে প্রযোজক আরশাদ আদনান বলেন, সেল রিপোর্ট জানানোর সময় এখনো আসেনি। আমাদের টিম তথ্য কালেক্ট করছে। তবে এটুকু আপনাদের মাধ্যমে জানাতে চাই। সারা দেশের সিনেমা হলে ‘রাজকুমার’ হাউসফুল যাচ্ছে। আমরা উন্নতমানের কনটেন্ট বানিয়েছি। একজন সচেতন প্রযোজক হিসেবে আমি বলতে পারি, দর্শকের সিনেমা দেখে টাকা উসুল হবে। একজন দেখার পর অন্যজনকে বলবেন সিনেমাটি দেখার জন্য। যে ভালোবাসা আমরা প্রিয়তমার সময়ও দর্শকের কাছে পেয়েছিলাম।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘রাজকুমার’ সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিনেমাটির শুটিং হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X