বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিস মাতানো ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এবার বাংলাদেশে

বক্স অফিস মাতানো ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এবার বাংলাদেশে
বক্স অফিস মাতানো ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এবার বাংলাদেশে

মুক্তির পরপরই বিশ্বজুড়ে বক্স অফিস মাত করা হলিউডের সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ আসছে বাংলাদেশের দর্শকদের কাছে। ২ আগস্ট বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। গত ২৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবি। মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় উঠে যায়। প্রথম দিন বিশ্বব্যাপী ছয় কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা) আয় দিয়ে শুরু করা সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে, যা বাংলাদেশি টাকায় ৫১০০ কোটির উপরে। অর্থাৎ এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এটি। এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এই ছবি। এছাড়াও হলিউড ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে। আর রেটেড সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন।’

এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। কোনো প্রতিদ্ব›িদ্বতা না থাকায় ‘ডেডপুল এন্ড উলভারিন’ প্রথম চার দিনেই ৭২ কোটি রুপি বেশি আয় করে নিয়েছে। ভারতে ১০০ কোটির ক্লাবে খুব দ্রæত প্রবেশ করবে এটি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ বছর সবচেয়ে বেশি আয় করা হলিউড সিনেমার তালিকায় জায়গা করে নেবে ডেডপুল থ্রি। মুক্তির সঙ্গে পাঁচ দিনের লম্বা ওপেনিং উইকেন্ড পেয়েছে সিনেমাটি। সঙ্গে মিলছে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসাও। সুতরাং আয়ে বড়সড় চমক দেখাতে চলেছে সিনেমাটি তা বলাই বাহুল্য। শন লেভির পরিচালনায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ।

ছবির অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি। এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি। অবশ্য এটিই ছিল সিনেমার মূল আগ্রহের জায়গা। কেননা রায়ান রেনল্ডস অনেক আগেই ডেডপুল হিসেবে অপ্রতিরোধ্য। অন্যদিকে উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের কোনো তুলনা নেই। সিনেমাসংশ্লিষ্ট অনেকেই ডেডপুল অ্যান্ড উলভারিনের প্রশংসা করেছেন। ডেভিড থম্পসন বলেছেন, ‘এ দুই চরিত্র মার্ভেলের সবচেয়ে মজার ও স্বতন্ত্র। ফলে রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের মতো দুই অভিনেতা চরিত্র দুটোকে আরো মজার করে উপস্থাপন করেছেন। কেবল মজার নয়, দর্শক তাদের যেমন দেখতে চান, এরা তেমন করেই উপস্থাপন করেছেন নিজেদের। রায়ান ও হিউ দুজনই অসাধারণ কাজ করেছেন।’

এছাড়া সিনেমার ক্যামিওগুলো নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। বেশকিছু ক্যামিও আছে সিনেমাটিতে। এর মধ্যে পাইরোর ক্যামিও নিয়েই কথা হয়েছে সবচেয়ে বেশি।

এরিক ডেভিস তার এক্সে লিখেছেন, ‘হ্যাঁ, স্বীকার করতেই হবে, ক্যামিও ও অন্য সারপ্রাইজগুলো ছিল দারুণ। প্রতিটি ক্যামিওই গল্পের সঙ্গে মিলে গেছে। এছাড়া রক্তাক্ত যুদ্ধ ও চরিত্রদের হিউমারও দর্শককে আনন্দ দেবে। কিন্তু চরিত্র দুটো সব ছাড়িয়ে গেছে। দুটি চরিত্রই আপনাকে মন্ত্রমুগ্ধ করবে।’

ডেডপুল মূলত মার্ভেলের সবচেয়ে দুরন্ত চরিত্র। এতে রায়ান রেনল্ডস অভিনয় করেছেন আরো দুবার। এবার তার সঙ্গে হিউ জ্যাকম্যান যুক্ত হয়ে আরো নতুন দর্শকের মন জয় করবেন, সেটা নির্মাতারা শুরু থেকেই জানতেন। সেই কারণেই যুক্ত করেছিলেন জ্যাকম্যানকে। শন লেভির পরিচালনাও প্রশংসা পাচ্ছে। সিনেমাটিকে তিনি যেভাবে ডিজাইন করেছেন, সে কারণেই এটি প্রশংসা পাচ্ছে। দুটো চরিত্রকে পাশাপাশি উপস্থাপন করা সহজ ছিল না। সেখানেই সফল এ পরিচালক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১০

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১১

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১২

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৩

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৫

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৬

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৭

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৮

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৯

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

২০
X