বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাতিল হতে পারে অস্কার অনুষ্ঠান!

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। খবর : সংগৃহীত
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। খবর : সংগৃহীত

ভয়াবহ দাবানলে এখনো জ্বলছে লস অ্যাঞ্জেলস। পুড়ে ছাই হয়ে গেছে তারকাসহ হাজার হাজার সাধারণ মানুষের বাড়ি। যার কারণে বেশ কিছু সিনেমা উৎসবসহ কার্যক্রম পিছিয়ে নেওয়া হয়েছে। এবার ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রথমবারের মতো বাতিল হতে পারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর। খবর : স্কাই নিউজ

এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলের কারণে ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার পথে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এ মুহূর্তে এই অনুষ্ঠান উদযাপন করার মানসিকতায় নেই আয়োজকরা। লস অ্যাঞ্জেলস এখনো অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে। এমনকি আগামী সপ্তাহে যদি দাবানল কমেও তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় তা তহবিল থেকে লস অ্যাঞ্জেলসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে।

তবে অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছুই নিশ্চিত করেনি অস্কার কমিটি।

এদিকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মনোনয়ন ভোটের সময়সীমা ১৭ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো, যা ৯৬ বছরের ইতিহাসে হয়নি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১০

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১১

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১২

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৪

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৫

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৬

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৭

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৮

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৯

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

২০
X