মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনটি জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন প্রাজ্ঞ, সাহসী ও দৃঢ়চেতা রাষ্ট্রনায়ককে হারাল।

শোকবার্তায় উল্লেখ করা হয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, নারী শিক্ষায় বৈপ্লবিক অগ্রগতি, মুক্তিযোদ্ধাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাজনৈতিক প্রতিকূলতা, জেল-জুলুম ও দীর্ঘ কারাবাসের মধ্যেও তিনি জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে আপসহীন ছিলেন বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয় এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা যৌথভাবে প্রেরিত শোকবার্তায় বলেন, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, দলের নেতাকর্মী ও সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

কালবেলা/এমএইচ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X