কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুনের ‘একের পর এক’ ফেসবুক পোস্ট

বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন। ছবি : সংগৃহীত
বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাসান মামুনসহ ৯ জনকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় নিজের ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন হাসান মামুন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে এক পোস্টে তিনি জানান, তাকে বিএনপি থেকে বহিষ্কারের আগে তিনি নিজেই দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগসংক্রান্ত দুটি ছবিও পোস্ট করেন। যেখানে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশর্ট দেন। তিনি ২৮ ডিসেম্বর পদত্যাগ করেন বলে জানান।

এরপর, সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে দেওয়ার আরেকটি পোস্টে লিখেন, ‌‌‘বিএনপির সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত, আমি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছি। নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।’

পরে রাত ৮টা ৩৪ মিনিটে আরেকটি পোস্ট দেন হাসান মামুন। তিনি লিখেন, সবকিছু বুঝলাম- তাই বলে মজলুম নেত্রীর ইন্তেকালের দিনে দলের ও রাজপথের মজলুম নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা? ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন?’

আবার, রাত ৮টা ৩৮ মিনিটে অপর পোস্টে লিখেন, ‘ময়মনসিংহের ফখরুদ্দিন বাচ্চুকে বহিষ্কার, তার বিরুদ্ধে দলীয়ভাবে মামলা করার কতদিন পরে, ডেকে এনে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সাথে মনোনয়ন দেওয়া হলো?’

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে দেওয়ার আরেকটি পোস্টে হাসান মামুন লিখেন, ‘বিএনপির সকল সিদ্ধান্তের সম্মান প্রদর্শনপূর্বক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা হলেন— জাতীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X