কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, ক্ষোভের মুখে দুঃখ প্রকাশ

আবদুল্লাহ আল মিনহাজ। ছবি : সংগৃহীত
আবদুল্লাহ আল মিনহাজ। ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ। ক্ষোভের মুখে পর ভুল স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর পর ফেসবুকে তিনি লেখেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা?’

সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে ক্ষমা চেয়ে মিনহাজ লেখেন, ‘জকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে আমি পূর্বে যে পোস্ট করেছিলাম, সেটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

এর আগে বিতর্কিত ওই পোস্টে ডাকসুর এই নেতা লিখেছিলেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাহউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম, জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় জকসুতে পুঁজি করা গেল।’

তিনি আরও লেখেন, ‘আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির শিকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।’

মিনহাজ পোস্ট দেওয়ার পর এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাফিস হাসান লিখেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু নিয়ে সকাল থেকেই হতবিহ্বল ছিলাম। ভাবছিলাম, আপাতত ফেসবুকে কিচ্ছু লিখব না! কিন্তু এই ডাকসু নেতার পোস্ট দেখার পর আর কিছু বলার নাই।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তবিবুর রহমান লিখেছেন, ‘ন্যূনতম কৃতজ্ঞতাবোধ বা ভদ্রতা থাকলে এই ধরনের কথা মুখে আসত না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X