কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় সীমান্ত খুলতে ইসরায়েলের প্রতি ১০ দেশের আহ্বান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রতি সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যসহ ১০টি দেশ।

মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, জাপান, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, শীত মৌসুম শুরু হওয়ায় ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ার মধ্যে গাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছে। এখনো প্রায় ১৩ লাখ মানুষের জরুরি আশ্রয়ের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিকভাবে চালু রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা আরও জানান, স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ দূষিত পানিতে প্লাবনের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া গাজার মোট জনসংখ্যার একটি বড় অংশ, আনুমানিক ১৬ লাখ মানুষ, তীব্র খাদ্যসংকটে ভুগছে।

এদিকে ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করা ৩৭টি ত্রাণ সংস্থার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিবন্ধন বিধিমালা পূরণ না করার অভিযোগে এসব সংস্থার কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে এবং ৬০ দিনের মধ্যে তাদের কাজ বন্ধ হয়ে যেতে পারে। তালিকায় অ্যাকশনএইড, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মতো আন্তর্জাতিক সংস্থাও রয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে পূর্বানুমেয় ও নির্বিঘ্নভাবে কাজ করতে দিতে হবে। ত্রাণ প্রবেশে বাধা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে সতর্ক করেন তারা।

এ ছাড়া জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো, বিশেষ করে ইউএনআরডব্লিউএকে নিরপেক্ষভাবে মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার আহ্বান জানানো হয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X