বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সত্যজিৎ রায় সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা

মাইকেল ডগলাস। ছবি : সংগৃহীত
মাইকেল ডগলাস। ছবি : সংগৃহীত

সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘এবারের সত্যজিৎ রায় আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাস। আগামী ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই পুরস্কার দেওয়া হবে।’

মাইকেল ডগলাস হলিউডে তার ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে। ৭৮ বছর বয়সী এই অভিনেতার ক্যারিয়ারে রয়েছে ‘দ্য চায়না সিনড্রোম’, ‘বেসিক ইন্সটিক্ট’, ‘ফলিং ডাউন’ ও ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’র মতো সাড়া জাগানো চলচ্চিত্র। এই সিনেমাগুলো কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল। তার জনপ্রিয় আরও দুটি ছবি হলো ‘ওয়াল স্ট্রিট’ ও ‘ফ্যাটাল অ্যাট্রাকশন।’ ‘ওয়াল স্ট্রিট’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার পুরস্কার রাভ করেন তিনি। ২০০৯ সালে পেয়েছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাওয়ার্ড। এ ছাড়াও তিনি একাধিকবার বাফতা, গোল্ডেন গ্লোব, এমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছেন। পেয়েছেন পুরস্কারও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X