বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

অভিনেত্রী ববিতা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ববিতা। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ববিতা। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত এই উৎসবের আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি উৎসবের ষষ্ঠ আসর। শুক্রবার থেকে যা শুরু হয়েছে। ববিতা অভিনীত ‘নয়নমনি’ চলচ্চিত্র দিয়েই উৎসবটি শুরু হবে। এটি উদ্বোধন করবেন অভিনেত্রী ববিতাই।

জানা গেছে, ববিতার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।

ববিতা বলেন, ‘যে কোনো সম্মাননাই শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা চায় কাজের মূল্যায়ন। সেটা যদি পায় তাহলে তৃপ্তি ও কাজের আগ্রহ আরও বাড়ে। উৎসবে সবকিছু আমাকে ঘিরেই হচ্ছে বলা যায়। তাই অনেক ভালো লাগছে।’

ববিতা আরও বলেন, ‘বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়া হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কার পেয়েছি। সব সম্মাননাই আমার কাছে বেশ গৌরবের।’

আরও পড়ুন : জায়েদ খানের জাতিসংঘের পুরস্কার পাওয়ার খবর ভুয়া

গত দুই মাসেরও বেশি সময় কানাডায় একমাত্র ছেলে অনিকের কাছে ছিলেন ববিতা। সেখান থেকে গেছেন যুক্তরাষ্ট্রে।

উৎসবে আরও রয়েছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, অতনু ঘোষের ‘শেষ পাতা’, কৌশিক গাঙ্গুলির ‘কাবেরী অন্তর্ধান’, শাহিল রনীর ‘মানুষ’ সিনেমা। থাকবে কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও।

উল্লেখ্য, ‘বিশ্বের আঙিনায় বাংলা চলচ্চিত্র’ স্লোগানে উৎসবটি শুরু হয় ২০১৬ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১০

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১১

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১২

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৪

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৫

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৬

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৭

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৮

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৯

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

২০
X