মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হলিউড সিনেমায় বাংলাদেশি অভিনেতা!

‘বার্বি’সিনেমার অংশ থেকে রমজান মিয়া। ছবি : সংগৃহীত
‘বার্বি’সিনেমার অংশ থেকে রমজান মিয়া। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে হলিউড সিনেমা ‘বার্বি’। মুক্তির দিন ঠিক করা হয়েছে ২১ জুলাই। ওয়ার্নার ব্রাদার্সের এই সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গেরউইগ। আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘বার্বি’। হলিউডের এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি একজন অভিনেতা।

ঢাকাস্থ মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ২০ জুলাই সন্ধ্যায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশি সেই অভিনেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো হলিউড সিনেমার প্রিমিয়ারে খোদ সেই ছবির অভিনেতা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘বার্বি’র মতো আলোচিত একটি ছবিতে বাংলাদেশের একজন অভিনয় করেছেন, এটি আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। সিনেমাটির প্রিমিয়ারে সেই অভিনেতাকে আমরা হাজির করছি। তবে তার নামটি আগেই প্রকাশ করছি না। সেটা চমক হিসেবে থাকবে।

স্টার সিনেপ্লেক্স ওই অভিনেতার নাম না জানলেও সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তার নাম রমজান মিয়া। ব্রিটিশ বাংলাদেশি তিনি। অভিনেতার বাবার নাম কুদ্দুস মিয়া। বাবা-মা সিলেটের বাসিন্দা। এ ছাড়া রমজান মিয়া সাবলীলভাবে বাংলা বলতে পারেন বলেও জানা গেছে। আরও জানা গেছে, হলিউডের মার্গট রোবি ও রায়ান গসলিং থাকবেন যথাক্রমে বার্বি ও কেইন চরিত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X