কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এলো আষাঢ় মাসকে বরণের গান

এলো আষাঢ় মাসকে বরণের গান
এলো আষাঢ় মাসকে বরণের গান

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে প্রকাশিত হয়েছে সংগীত পরিচালক ও গায়ক আরমান খানের নতুন গান ‘মেঘলা দিনের গান’। মূলত বর্ষাকে বরণ করে নিতেই আরমান খানের এই গান। যার কথা লিখেছেন ওয়াহিদ পলাশ। সুর ও সংগীত করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরমান খান।

গানচিত্রটি নির্দেশনা দিয়েছেন লস্কর নিয়াজ মাহমুদ। এতে গানের কথার সঙ্গে চমৎকার গল্প সাজিয়েছেন নির্দেশক। মডেল হয়েছেন মাবিয়া রিয়া ও আরমান খান নিজেই।

আরমান খান বলেন, ‘প্রিয় আষাঢ় মাসকে বরণ করার লক্ষ্যেই গানটি তৈরি ও প্রকাশ করা। বর্ষাকে নিয়ে অনেকেরই নানা রকম অনুভূতি কাজ করে। আশা করছি বর্ষার এই গানটিও শ্রোতারা পছন্দ করবেন।

তিনি আরও জানান, প্রকাশের পর থেকে গানটি নিয়ে ভালো রেসপন্স পাচ্ছি। তবে শ্রোতারা কতটুকু গ্রহন করলো তা বুঝতে আরেকটু সময় লাগবে। এবারই প্রথম বৃষ্টি নিয়ে গান করলাম আমি। যদিও আমার ভীষণ প্রিয় বৃষ্টি। 'মেঘলা দিনের গান’টি খুবই সফট মেলোডি ধাঁচের। অনেকটা বৃষ্টির সুরেই গাঁথা গানটি।

বলে রাখা ভালো, আরমান খানের সুর ও কম্পোজিশনে অসংখ্য গান শ্রোতানন্দিত হয়েছে। উল্লেখযোগ্য হলো- মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’, বিপ্লবের ‘চান্দের বাতির কসম দিয়া’, হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ আরো অনেক গান। কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের সন্তান আরমান খান পারিবারিকভাবেই সংগীতের সঙ্গে সম্পৃক্ত। চাচা আজম খান দেশীয় সংগীতের পপ সম্রাট। বাবা কিংবা চাচার মতো প্রফেশনালি মিউজিক না করলেও রক্তে সুরের নেশা রয়েছে বলে সুযোগ পেলেই শ্রোতাদের মাঝে ফিরে আসেন নতুন গান নিয়ে। এ বছর চাচা আজম খানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে দর্শকদের জন্য গেয়েছেন চাচা আজম খানের গান। পেশাগত জীবনে আরমান খান পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানের জেনারেল ম্যানেজার। এত বড় পদে থাকার কারণে তার ব্যস্ততাও অনেক। তবুও মাঝে মাঝেই শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X