বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১২:৩৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শহরে নতুন সুন্দরী আরাবি 

শহরে নতুন সুন্দরী আরাবি 
শহরে নতুন সুন্দরী আরাবি 

অসংখ্য স্বপ্নবাজ তরুণ-তরুণী শোবিজে নাম লেখাতে চান। তাদের একটাই স্বপ্ন মডেলিং কিংবা অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া। শহরে আগমন ঘটেছে আরও এক সুন্দরীর। প্রকৃত নাম সাদিকা রহমান মেঘলা হলেও শোবিজে আরাবি রহমান নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

রোববার (১৪ জুলাই) রাজধানীতে একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে লাইট-ক্যামেরার সামনে দাঁড়াবেন আরাবি।

প্রথমবার মডেল হওয়া প্রসঙ্গে আরাবি রহমান কালবেলাকে বলেন, আমি দীর্ঘদিন ধরেই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ভালো কাজের মাধ্যমেই দর্শকের সামনে আসতে চাই। বর্তমানে নাচ ও অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য তালিম নিচ্ছি।

তিনি আরও বলেন, হঠাৎ করেই নির্মাতা মনিরুল ইসলাম সোহেল ভাই আমাকে জানালেন একটি বিদেশি কোম্পানির বিজ্ঞাপনের কথা। বিষয়টি প্রথমে সিরিয়াসভাবে নেইনি। ভেবেছিলাম আমার মতো একজন নতুন মানুষকে নিয়ে এত বড় কোম্পানির বিজ্ঞাপন। পরে তো সত্যি সত্যি আমাকে সাইন করানো হলো। দারুণ লাগছে। ক্যারিয়ারের শুরুতেই এমন একটি কাজে যুক্ত হতে পেরে। মনিরুল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমার মতো একজন নতুন মানুষকে সুযোগ দেওয়ায়।

পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘ ক্যারিয়ারে আমি অনেক নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছি। অনেকেই এখন সফলভাবে চলচ্চিত্রে কাজ করছে। আরাবির মধ্যে আমি নায়িকা হওয়ার সব গুণই দেখেছি। আমার বিশ্বাস সে একদিন সফল হবে। তার মতো সুন্দরী ও ভালো উচ্চতর একজন মেয়ে ভালো করবেই। যদি লেগে থাকে সফল নায়িকা হবে এটা আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১১

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১২

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৩

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৪

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৫

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৬

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৭

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৮

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৯

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

২০
X