তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

চ্যালেঞ্জিং চরিত্রে অহনা

অহনা রহমান । ছবি: সংগৃহীত
অহনা রহমান । ছবি: সংগৃহীত

বর্তমানে বেছে বেছে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এবার হাজির হচ্ছেন এক ভিন্নধর্মী চরিত্রে। গুণী নির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় অহনা অভিনয় করেছেন ‘পতন’ শিরোনামের একটি নাটকে।

নাটকের গল্প প্রসঙ্গে মহিন খান বলেন, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে গল্পের ভাবনা আমার মাথায় আসে। এতে দেখা যাবে—অহনা ও তার স্বামীর সংসার বেশ সুখের। কিন্তু একসময় অহনা চাকরি করার ইচ্ছা প্রকাশ করে। স্বামী তার আবদার মেনে নিয়ে ৫ লাখ টাকা জোগাড় করে ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেয়। চাকরি পাওয়ার পর অহনার আচরণে পরিবর্তন আসে। স্বামীর সঙ্গে সংসার করতে চায় না সে। কিন্তু একপর্যায়ে চাকরিটিও হারায়, জীবনে নেমে আসে দিশাহীনতা। ঠিক তখনই অহনা উপলব্ধি করে জীবনের বাস্তবতা।’

নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অহনা বলেন, “মহিন ভাইয়ের নির্দেশনায় আগেও কাজ করেছি, তবে ‘পতন’-এর গল্প ও চিত্রনাট্য এক কথায় অসাধারণ। আমি চরিত্রটি পুরো মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ভালো কোনো চরিত্র পেলে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি—এ নাটকেও সেটিই করেছি। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন।”

অহনার অভিনয়জীবন শুরু হয় ‘চাকরের প্রেম’ সিনেমা দিয়ে, যেখানে তার সহশিল্পী ছিলেন আমিন খান। সর্বশেষ তাকে সাইমন সাদিকের বিপরীতে ‘চোখের দেখা’ সিনেমায় দেখা গেছে।

নির্মাতা মহিন খান জানান, ‘পতন’ নাটকটি শিগগির একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X