বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘আলো আসবেই’গ্রুপের সাফাই গেয়ে বিপাকে অভিনেতা (ভিডিও)

মাসুদ রানা মিঠু। ছবি : সংগৃহীত
মাসুদ রানা মিঠু। ছবি : সংগৃহীত

‘আলো আসবেই’ গ্রুপের সদস্যদের ওপর ক্ষোভ কমেনি সাধারণ জনতার। শোবিজের একাংশের তারকাদের নিয়ে গঠিত এই হোয়টসঅ্যাপ গ্রুপের সদস্যদের ওপর বেশ চটে আছেন শোবিজের আরেকাংশের তারকারা। সেই রেশ ধরেই এবার কথা কাটাকাটি হলো দুই অভিনেতার মধ্যে। একজন আরেকজনকে হুমকি পর্যন্তও দিয়েছেন।

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে ‘আলো আসবেই’ গ্রুপে একত্রিত হয়েছিলেন আওয়ামী লীগপন্থী অভিনয়শিল্পীদের একাংশ। আন্দোলন চলাকালে গ্রুপের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ ঢেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাদের এমন কার্যক্রমের বিষয়ে বাইরের কেউ কিছুই জানতো না। তবে গত মঙ্গলবার ওই গ্রুপের একটি স্ক্রিনশট প্রকাশ পেলে সব গোমর ফাঁস হয়ে যায়। দেশ বরেণ্য ও তুমুল জনপ্রিয় নায়ক-নায়িকাদের ওই গ্রুপে দেখে চোখ কপালে ওঠে সাধারণ দর্শকের। এরপরই ওই অভিনয়শিল্পীদের ওপর ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা, যার রেষ কাটেনি এখনো।

এ সবের মধ্যেই এই গ্রুপের বিষয়ে বিবাদে জড়িয়েছেন ছোট পর্দার দুই অভিনেতা। একজন হলেন মাহবুব আল রশিদ খান, যিনি অনুভব মাহবুব নামে পরিচিত। আরেকজন হলেন মাসুদ রানা মিঠু। সম্প্রতি ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেন অনুভব মাহবুব। সেই পোস্ট নিয়েই বিবাদের সূত্রপাত।

অনুভবের শেয়ার করা ওই পোস্টে কবিতার ঢঙে লেখা রয়েছে, আলো আসবেই। আলো আনতে আগুন জ্বালিয়েছিল, সেই আগুন নিভাইতে জল ঢেলেছিল, সেই জল গরম হয়ে গেছে। তাতে ওনাদের আর কী দোষ? গরম জল উপকারী, আপনি চাইলে লবণ-মরিচ মিশিয়ে দিতে পারেন, ওনারা উপকার করতে চেয়েছিল। এবার তাদের গরম জল দিয়ে, তাদেরকে আপ্যায়নের অনুরোধ করছি। সবাইকেই দিতে হবে। এ ছাড়াও কাব্যের শেষ ভাগে ‘সংবাদে লেখা-অশোভন’ দুটি শব্দ ব্যবহার করে দুটি লাইন লেখা হয়। যার মূল ভাব দাঁড়ায়, যদি তাদের আপ্যায়ন করতে গরম জল কম পড়ে, তাহলে মূত্রত্যাগ করতে হবে। পোস্টের শেষে লেখা, ওরা ফ্যাসিবাদের দোসর। ওরা শিল্পী না।

অনুভবের সেই পোস্টের প্রতিক্রিয়ায় অভিনেতা মাসুদ রানা মিঠু পাল্টা এক পোস্ট দিয়ে লিখেছেন, আমরা যাকে অনুভব বলে জানি তিন জানিয়েছেন, যারা আলো আসবে গ্রুপে ছিল তাদের মুখে মূত্রত্যাগ করতে হবে। এরপর প্রশ্ন তুলে এই অভিনেতা লিখেছেন, এই ছিল আমাদের কপালে? আমরা জানি সেই গ্রুপে ছিল দেশের বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক। কী হচ্ছে এসব? কী বলছে অনুভব? তার পেছনে কত বড় শক্তি আছে জানতে ইচ্ছে করছে। দেখা হবে অনুভব তোমার সাথে।

মাসুদ রানার এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেননি দর্শকরা। একজন লিখেছেন, আমার খুব জানতে ইচ্ছে করছে মাসুদ রানা আপনি এখন কার শক্তিতে অনুভবকে দেখে নেওয়ার হুমকি দিলেন? পরে তোপের মুখে নিজের স্ট্যাটাস সরিয়ে নেন মাসুদ রানা মিঠু। এরপর অন্য একটি পোস্টের দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, অনুভবকে লেখার জন্য সরি। আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম, আছি। ভুল বুঝবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X