বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীকে যৌন হেনস্তা ইস্যুতে মুখ খুললেন অরিন্দম

অভিনেত্রীকে যৌন হেনস্তা ইস্যুতে মুখ খুললেন অরিন্দম
অভিনেত্রীকে যৌন হেনস্তা ইস্যুতে মুখ খুললেন অরিন্দম

কলকাতার পরিচালক অরিন্দম শীল ভীষণ চাপে রয়েছেন। তার বিরুদ্ধে অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে বহিষ্কার করেছে ডিরেক্টর্স গিল্ড। ওই অভিনেত্রী এফআইআর করেছেন পরিচালকের নামে।

তবে দমে যাওয়ার পাত্র নন অরিন্দম। তিনিও আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। অরিন্দম বলেন, আইনের ওপর আস্থা রয়েছে আমার, আইনি পথেই যা করার করব। এ ছাড়া আমি বিবেকের কাছে ১০০ শতাংশ স্বচ্ছ। আইনের প্রতিও আমার আস্থা রয়েছে।

পরিচালকের দাবি, ওই অভিনেত্রীকে শট বোঝাতে গিয়েই ঘটনাটি ঘটে। ২০ জুন মহিলা কমিশনের দ্বারস্থ হন অভিনেত্রী। গত ১২ আগস্ট পরিচালককে ডেকে পাঠায় কমিশন। নির্যাতিতার দাবি, শুটিং ফ্লোরে শট বোঝানোর সময় তাকে চুম্বন করেন অরিন্দম।

এ ব্যাপারে অরিন্দম শীল বলেন, সেদিন সবার সামনে ফ্লোরে শট বোঝাচ্ছিলাম। আমি তো পাগল নই যে ফ্লোরে এ রকম কোনো অনৈতিক কাজ করব। চিত্রনাট্যের প্রয়োজনে একটি মুহূর্তে ওর গালে আমার ঠোঁট ছুঁয়ে যায়। বিষয়টি যদি অস্বস্তির হতো তিনি সেসময় জানাতে পারতেন।

পরিচালক বলেন, আমি চলচ্চিত্র এবং ওটিটি মিলিয়ে ২২টি কাজ করেছি। আমার সঙ্গে যে অভিনেত্রীরা কাজ করেছেন তারা কেউই অস্বস্তি অনুভব করেছেন বলে মনে হয় না, আমার বিশ্বাস তারা সেটাই বলবেন। শুটিংয়ের সময়টুকুর বাইরে আমি ফ্লোরে থাকিই না, বেরিয়ে আসি। বাইরেও কোনো অভিনেত্রীর সঙ্গে দেখা করি না। যেহেতু সেদিন ফ্লোরে সম্পূর্ণ ইউনিটের সামনে বিষয়টি ঘটেছিল। ফলে আইনি পথে এগোলে অনেকেই সাক্ষ্য দিতে প্রস্তুত। আমার কাছে আরও নথি এবং প্রমাণ রয়েছে। মহিলা কমিশনেও কিছু জমা করেছি। প্রয়োজনে আরও নথি জমা দেব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X