বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তোফাজ্জল হত্যা নিয়ে যা বললেন মৌসুমী 

তোফাজ্জল হত্যা নিয়ে যা বললেন মৌসুমী। ছবি: সংগৃহীত
তোফাজ্জল হত্যা নিয়ে যা বললেন মৌসুমী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা মাসুদ কামাল তোফাজ্জলকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এমন নির্দয় খুনের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন সারাদেশের মানুষ। বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

ফেসবুকে তিনি লিখেছেন, আমি তোফাজ্জেল হত্যার বিচার চাই। এই হাতের ওপর লাঠি রেখে যারা ওর হাত পাড়াচ্ছে? পা দুইটা থেঁতলায় ফেলছে মারতে মারতে? এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এর আগে আরও এক ফেসবুক স্ট্যাটাস মৌসুমী হামিদ লিখেছিলেন, মুগ্ধ, আবু সাইদসহ যত ভাই শহীদ হয়েছেন কারও রক্ত এখনও রাজপথ থেকে শুকায় নাই। শত শত ভাই এখনও হাসপাতালে। পা নাই চোখ নাই। কতজন নিখোঁজ এখনও? আর আপনারাও আর একটা ভাতের হোটেল খুলে বসছেন? যেখানে পেঠ চুক্তি ভাত খাওয়াইয়া মানুষ পিটায় মারেন? ছাত্রদের ওপর রাস্তায় যে নির্যাতন দেখে গোটা দেশের মানুষ রাস্তায় নামছিল, রিকশাওয়ালা মামারা তাদের সারাদিনের উপার্জিত অর্থ দিয়ে আপনাদের পানি বিস্কুট কিনে খাওয়াইছিল? কিভাবে ক্ষমা করবেন নিজেকে? এত নির্দয়?

তিনি আরও বলেন, যারা পাগল লোকটার হাতের ওপর লাঠি দিয়ে ওই লাঠি পাড়া দিয়ে ধরছেন আপনারা ভাত খাবেন না ভাই? আপনাগো বাপ, মা, ভাই, বোইন ভাত খায় না? নিজের সামনে ভাতের থাল দেখলেই ওনার চেহারাটা মনে পড়বে না?

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধর করা রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা-বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শা‌য়িত হলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X