মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ১০ নেতার পদত্যাগ

আওয়ামী লীগের ১০ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
আওয়ামী লীগের ১০ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

গোপালগঞ্জের মুকসুদপুরের পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন ১নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুর রহমান, ১নং ওয়ার্ডের সদস্য ওসমান শেখ, ১নং ওয়ার্ডের আয়নাল শেখ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. মান্নান শেখ, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাফিজুর শেখ, ২নং ওয়ার্ডে সদস্য জবেদ আলী, কৃষিবিষয়ক সম্পাদক সাহেব আলী মেম্বার, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. টুটুল শেখ, সাবেক ৪নং ওয়ার্ডের সহসভাপতি খন্দকার লিয়াকত আলী ও পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি (সাবেক) মো. মিরাজুল রহমান ওহিদ মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ওবায়দুর রহমান জানান, মুকসুদপুরের পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি।

আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X