বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনি : রিংকু (ভিডিও)

রাফাত মজুমদার রিংকু। ছবি : সংগৃহীত
রাফাত মজুমদার রিংকু। ছবি : সংগৃহীত

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তাকে গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার রিংকু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

মঙ্গলবার গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিংকুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে সোমবার রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে রিংকুকে আটক করে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্মাতা রিংকুর চাচা গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এক সময় রিংকু মহানগর ছাত্রলীগের সহসভাপতি ছিল।মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরিয়ে দিয়েছে।

আটকের খবর পেয়ে অভিনেতা আশরাফুল আলম গুলশান থানায় গিয়ে কথা বলেন রিংকুর সঙ্গে। তিনি জানান, মানসিকভাবে রিংকু যথেষ্ট শক্ত আছেন, তবে বারবার রিংকু বলছিলেন, ‘আমি তো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করিনি। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনি, তাহলে আমি এখানে কেন? অভিনেতা আশরাফুল আরও জানান, কথাগুলো বলার সময় রিংকু নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, তবে পারেননি।

বেশ কয়েক বছর ধরে নিয়মিত নাটক নির্মাণ করে চলেছেন রিংকু। নির্মাতার বেশির ভাগ নাটকই দর্শকের পছন্দের তালিকায়। রিংকু নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো, বোধ, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্ল ইত্যাদি। নাটক নির্মাণ করে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X