বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নাট্য নির্মাতার

বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। ছবি : সংগৃহীত
বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখ। স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু।

সামাজিক মাধ্যমে জিএম ফুরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা খসরু লেখেন, ‘প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি তাকে।’

অভিনেতা আরও জানান, অন্য একটি গাড়ি চাপা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান জিএম ফুরুখ।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন ফুরুখ। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুরুখের চাচা কানাই মিয়া লন্ডনের একটি স্থানীয় পত্রিকাকে জানান, তাদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে ফুরুখের। ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X