বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 

ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 
ফারিণের বিপরীতে রোমান্টিক ডাক্তার অপূর্ব 

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দ্বিতীয়বারের মতো তারা ওয়েব ফিল্মের জন্য জুটি বাঁধতে যাচ্ছেন। এবারের টির নাম ‘হাউ সুইট’।

এর আগে ২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হওয়া ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। বঙ্গের প্রযোজনায় আসন্ন ভালোবাসা দিবসে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে ‘হাউ সুইট’। এটি পরিচালনা করবেন নির্মাতা কাজল আরেফিন।

নিজের নতুন ওয়েব ফিল্ম নিয়ে অপূর্ব বলেন, ‘অমির সঙ্গে এর আগে আমার অনেক কাজ হয়েছে। মাঝে প্রায় ৫ বছরের মতো আমরা একসঙ্গে কোনো কাজ করিনি। এবার আবারও কাজের সুযোগ এসেছে। আশা করছি ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। কারণ অমি এখন পরিণত একজন পরিচালক। তার নিজের দর্শক রয়েছে। যাদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেন তিনি। সেই বিশ্বাস থেকে বলতে পারি, ভালো কিছু আসছে।’

এ সময় ফারিণের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার চরিত্র নিয়ে কথা বলেন অপূর্ব। তিনি বলেন, ‘ওয়েব ফিল্মে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করি। যে খুবই রোমান্টিক থাকে। যার জন্য ভালোও হবে আবার ঝামেলাও হবে। এমনই একটি মিষ্টি গল্পে নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে আমার বিপরীতে অভিনয় করছে ফারিণ। ও দুর্দান্ত একজন অভিনেত্রী। এ ছাড়া যতটা জানলাম আরও যারা অভিনয় করছেন তারা সবাই খুবই দুর্দান্ত। তাই বলাই যায় ভালো কিছু আসছে।’

এদিকে তাসনিয়া ফারিণ টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। হচ্ছেন প্রশংসিতও। নতুন এই ওয়েব ফিল্ম নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ক্যারিয়ারে কাজল আরেফিন অমির ভূমিকা অনেক। তিনি আমাকে ব্রেক দিয়েছেন। সুযোগ দিয়েছেন ‘এক্স বয়ফ্রেন্ড’-এর মতো দর্শকপ্রিয় নাটকে কাজ করার। এই সুযোগটি না দিলে হয়তো আজকে আমার ফারিণ হওয়া হতো না এবং আপনাদের সামনে বসে আজ কথা বলাও হতো না। আমাদের একসঙ্গে অনেক কাজ হয়েছে। সবশেষ আমাদের ‘অসময়’ ওয়েব ফিল্ম দর্শক দারুণভাবে গ্রহণ করে। এবার আসছে ‘হাউ সুইট’। এর গল্পও আশা কারি দর্শকদের ভালো লাগবে।’

এ সময় অপূর্বের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমার ক্যারিয়ারে শুরু থেকেই অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে। তার মতো একজন সুপারস্টার অভিনেতা, তখন আমি নিউকামার হওয়ার পরও অনেক সাপোর্ট করেছেন। আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। ওটিটিতে আমি আর অপূর্ব ভাইয়ের এর আগে একটি কাজ হলেও আমরা নাটকে অনেক কাজ করেছি। নতুন কাজটিও ভালো কিছুই হবে বলে আশা রাখি। কারণ জুটি বেঁধে আমাদের সব কাজই দর্শক গ্রহণ করেছেন।’

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং আগামী মাসে শুরু হবে। ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে বসবে এর সেট। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাইদুর রহমান পাভেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X