তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে প্রথম গান

তাসনিয়া ফারিণ ও ইমরান I ছবি: সংগৃহীত
তাসনিয়া ফারিণ ও ইমরান I ছবি: সংগৃহীত

বহুমাত্রিক প্রতিভার অধিকারী অভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও প্রযোজক তাসনিয়া ফারিণ। পেয়েছেন চিত্রনায়িকার তকমাও। কারণ এরই মধ্যে রুপালি পর্দায় বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। এবার পূর্বের ঘোষণা অনুযায়ী নতুন একটি গান নিয়ে আসছেন তিনি। যেটি তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম মিউজিক ভিডিও।

কিছুদিন আগে ফারিণ জানান, ‘ফড়িং ফিল্মস’ নামে এ প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে।

যা নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে তখন ফারিণ লিখেছেন, “নতুন অধ্যায়ের শুরু—‘ফড়িং ফিল্মস’ আমার প্রোডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।”

এরপর প্রতিষ্ঠানটি নিয়ে তিনি জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কথা অনুযায়ী আগামী চার ডিসেম্বর ‘মন গলবে না’ শিরোনামে এ প্রতিষ্ঠানের প্রথম গান প্রকাশ পেতে যাচ্ছে। যেখানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের মডেলও হয়েছেন তিনি। এর একটি ট্রেলার এরই মধ্যে প্রকাশিত হয়েছে এবং গানটি মুক্তি পাবে ইমরান মাহমুদুল ও ফারিণের ইউটিউব চ্যানেলে, কারণ এ গানে তার সহশিল্পী হিসেবে আছেন ইমরান। এ ছাড়া গানের কথা লিখেছেন কবির বকুল।

ফারিণের এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাতে চাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এরপর নতুন পরিকল্পনা করবেন এই অভিনেত্রী। তবে প্রতিষ্ঠান থেকে নিয়মিত কাজ প্রকাশ করাই আপাতত প্রধান চ্যালেঞ্জ।

ফারিণকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ ছাড়া প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে সিনেমার করার কথা রয়েছে তার। ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় ফারিণের অভিনয় করার কথা রয়েছে। সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X