বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

মায়েরা হয়তো এমনি: তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত
তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই সমানতালে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। সম্প্রতি এই অভিনেত্রী শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থার কাজ। যেখান থেকে তার প্রথম কাজ ‘মন গলবে না’ গানের মিউজিক ভিডিও প্রকাশ পায়। কিন্তু এতসব সাফল্যের ভিড়ে হঠাৎ নস্টালজিক হয়ে পড়লেন এই সুন্দরী। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে মায়ের শাড়ি পরা একগুচ্ছ ছবি প্রকাশ করে ছোটবেলার নস্টালজিক সেই স্মৃতির কাছে ফিরে গেলেন এই সুন্দরী এবং জানালেন মায়ের শাড়ির প্রতি তার আজন্ম ভালোবাসার কথা।

প্রকাশিত ছবির ক্যাপশনে শৈশবের স্মৃতির কথা উল্লেখ করে ফারিণ লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব।’

মায়ের প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ করে তিনি আরও জানান, এখনও মায়ের নতুন কেনা শাড়ির প্রথম ভাগিদার হন তিনিই। ফারিণের কথায়, ‘এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই, আমি নিয়ে রেখে দিছি।’

তার কাছে পৃথিবীর সব দামি ব্রান্ডের চেয়েও মায়ের আলমারির শাড়িগুলোই বেশি সুন্দর। অভিনেত্রী মনে করেন, মায়েরা হয়তো এভাবেই সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন‍্য ইচ্ছা করে কিনে আলমারিতে উঠায় রাখে। মায়েরা হয়তো এমনি।’

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ জনপ্রিয়তায় পৌঁছে দেয় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X