বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কেজিএফ থ্রি নিয়ে যা জানা গেল  

কেজিএফ থ্রি নিয়ে যা জানা গেল  
কেজিএফ থ্রি নিয়ে যা জানা গেল  

কেজিএফ সিনেমার মাধ্যমে দর্শকের মাঝে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেন যশ। রকি ভাই চরিত্রটি দারুণ সাড়া ফেলে। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। এরপর ২০২২ সালে সিনেমাটির দ্বিতীয় কিস্তি কেজিএফ চ্যাপ্টার টু ব্যবসা সফল হয়।

স্বাভাবিকভাবেই সিনেমাটির তৃতীয় কিস্তি কবে আসবে তা নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই।

এবার এক সাক্ষাৎকারে কেজিএফ থ্রির রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা জানালেন যশ। দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেতা বলেন, অবশ্যই কেজিএফ থ্রি সিনেমা নিয়ে পরিকল্পনা রয়েছে। পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও হয়েছে।

তবে এই মুহূর্তে দুটি প্রকল্প (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছেন বলে জানান যশ। তিনি বলেন, ‘আমি ও প্রশান্ত নীল বিষয়টি নিয়ে আলোচনা করি। বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। বড় আয়োজনের সিনেমাটিতে আমাদের পুরো মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

কেজিএফ থ্রি যশের ভাষ্য, ‘যা খুশি তাই বানিয়ে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই না আমরা। দর্শকদের আমরা ভালোবাসি, কারণ তারাও আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তাই তো এমন কিছু বানাতে চাই যেন দর্শকরাও গর্ব করে। এটি কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

এখন কেজিএফ থ্রি সিনেমার অফিশিয়াল ঘোষণা কবে আসে তা দেখার অপেক্ষায় যশ ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X