কালবেলা বিনোদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখের সঙ্গে সুজানার সম্পর্ক নিয়ে ধোঁয়াশার অবসান (ভিডিও)

সুজানা জাফর। ছবি : সংগৃহীত
সুজানা জাফর। ছবি : সংগৃহীত

এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সুজানা জাফরের বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। একটি ভিডিওকে কেন্দ্র করে সাবেক এই অভিনেত্রী ফের আলোচনায় এসেছেন। সম্প্রতি সুজানা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায় একটি কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা’।

ধারণা করা হচ্ছে, সুজানার বরের নাম সৈয়দ হক। তিনি দুবাইয়ের শেখ কিনা সেটি নিয়েও চলছে আলোচনা। পরে বিষয়গুলো পরিষ্কার করেছেন সুজানা নিজেই। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন । তার স্বামী সৈয়দ হকও দুবাই থাকেন। পেশায় সেদেশের একজন ব্যবসায়ী তিনি।

সুজানা আরও জানান, সৈয়দ হকের সঙ্গে সাত বছরের পরিচয় তার। তবে কোনও প্রেমের সম্পর্ক ছিল না তাদের। পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় তার দিক থেকে বিয়ের বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।

সুজানা বলেন, ধর্মীয় দিক থেকে ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ের কথা উল্লেখ নেই। একদম ধর্মীয় নিয়ম অনুযায়ী আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়েটা পারিবারিক। আমাদের দুই পরিবারই অবগত আছে।

দীর্ঘদিন মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী। ধর্ম-কর্মে মন দেওয়ার জন্য ঘোষণা দিয়েই মিডিয়া ছাড়েন সুজানা। এর আগেও দুটি বিয়ে করেছিলেন তিনি।

২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। সে বিয়ে টিকেছিল মোটে চার মাস। এরপর ২০১৪ সালে সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তবে সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মনোমালিন্য হয়। আট মাসের মাথায় বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেন হৃদয়-সুজানা।

মডেলিং ও অভিনয়ে ব্যস্ত থাকাকালীন পোশাকের ব্যবসা শুরু করেছিলেন সুজানা। তখন থেকেই দুবাইয়ে নিয়মিত যাতায়াত করতেন তিনি। পোশাক আনতেন সেখান থেকেই। আজকাল দুবাইয়ে থাকছেন সুজানা। আরব আমিরাতের নাগরিকও তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X