বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হানিমুনে কোথায় গেলেন অনুপম-প্রশ্মিতা

অনুপম-প্রশ্মিতা। ছবি : সংগৃহীত
অনুপম-প্রশ্মিতা। ছবি : সংগৃহীত

স্ত্রী চলে গেলেন বন্ধুর হাত ধরে। মানসিকভাবে ভেঙে পড়তে পড়তেই আবারও হলো নতুন প্রেম, তারপর বিয়ে, সংসার। এমন ঘটনা হরহামেশাই ঘটে মিডিয়াপাড়ায়। এখন এসব সংবাদে কেউ অবাক হয় না, বরং সোশ্যাল মিডিয়াতে পোস্টের পর পোস্ট করতে থাকে। সম্প্রতি আবারও আলোচনায় অনুপম রায়। নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার খবরে আবারও আলোচনার খোরাক পেয়েছেন অনুপম ও প্রশ্মিতা ভক্তরা।

দুমাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গায়ক অনুপম রায় ও গায়িকা প্রশ্মিতা পাল। বিয়ের পর থেকেই কাজের চাপ ছিল অনুপম রায়ের। শো করতে গিয়ে টুকটাক ট্যুর হলেও হানিমুনটা হয়ে ওঠেনি। তবে এবার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তুরস্কে ছুটির মেজাজে রয়েছেন তারকা দম্পতি।

অনুপম সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তারকিশ হলিডে।’ ফ্রেমে রং মিলান্তি পোশাকে দেখা গেল দুজনকে। হলুদ স্কার্ট, কালো টপ, চোখে রোদচশমা প্রশ্মিতার। অন্যদিকে হলুদ টি-শার্ট ও জিন্স পরেছিলেন গায়ক। তা দেখে চোখ কপালে উঠে গেছে অনুরাগীদের।

অনুপম-প্রশ্মিতা দুজনেই গানের জগতের মানুষ। সেই সূত্রেই পরিচয়। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। অবশেষে গত মার্চ সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। তাই এবার আর ভুল করতে চান না অনুপম। গুছিয়ে সংসার শুরু করছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X