তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ১১:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

ভেনিসে বিয়ে করবেন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত। ছবি : কালবেলা
মিষ্টি জান্নাত। ছবি : কালবেলা

ঢাকাই ছবির আলোচিত নাম মিষ্টি জান্নাত। কদিন ধরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে ব্যাপক সরব ‘লাভ স্টেশন’ সিনেমার এই নায়িকার।

অন্যদিকে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে তার চুমুকাণ্ড ও লং ড্রাইভের প্রস্তাব নিয়ে বিতর্ক তুঙ্গে রয়েছে। পেশায় চিত্রনায়িকা ও ডেন্টিস্ট মিষ্টি নিজের বিয়ের বিষয়ে কালবেলার মুখোমুখি হলেন। কাকে বিয়ে করছেন বিষয়টি খোলাসা না করলেও ইউরোপের দেশ ইতালির ভেনিসে বিয়ে করতে চান বলে জানালেন মিষ্টি।

বিয়ের অনুষ্ঠানে তেমন কোনো অতিথিও রাখতে চান না বলেও জানান।

এদিকে সুপারস্টার শাকিব খানের সঙ্গে তিনটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করবেন তিনি। তবে কবে সেসব সিনেমার শুটিং হবে তা নিশ্চিত করেননি এই সুন্দরী।

শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে মিষ্টি বলেছেন, তাকে আরবের শেখ ও বাদশারাও বিয়ে করতে চান। সুতরাং শীর্ষ নায়কের সঙ্গে বিয়ের বিষয়টির গুঞ্জন সেভাবে দেখছেন না তিনি।

নিজের বিলাসবহুল জীবন নিয়ে মিষ্টি জানালেন, পারিবারিকভাবেই তার পরিবার বনেদি। ফ্ল্যাট পারিবারিক অর্থে কেনা। এ ছাড়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকেও ভালো আয় করে থাকেন তিনি। কারও ওপর নির্ভর করতে হয় না।

সিনেমা কাস্টিং প্রসঙ্গে মিষ্টি বলেন, আমার সৌন্দর্য ও যোগ্যতা দেখেই প্রযোজকরা কাস্ট করে থাকেন। পড়াশোনা ব্যবসায়িক কাজের কারণে অভিনয়ে মাঝে খুব একটা সময় দিতে পারিনি। তবে এখন থেকে দর্শক আমাকে নিয়মিতই দেখতে পাবেন।

কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তীর বিপরীতে ‘আমার প্রেম তুমি’ সিনেমায় অভিনয় করেছেন মিষ্টি। যৌথ প্রযোজনার সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X