বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও গর্জে উঠলেন মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি : কালবেলা
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি : কালবেলা

রাগ কমছে না ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাতের। উপস্থাপক জয়কে সকাল-বিকেল তুলোধোনা করে চলেছেন তিনি। ফোনালাপে নিজের ক্ষোভ উগড়ে দিয়েও ক্ষান্ত হননি নায়িকা। ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে জয়কে ফের একহাত নিয়েছেন তিনি। সেখানে অবশ্য শাকিবকে জড়িয়ে একটি সুসংবাদও দিয়েছেন মিষ্টি।

রোববার (১৯ মে) গুলশানে সংবাদ সম্মেলন করেছেন মিষ্টি জান্নাত। ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার বিয়ে হওয়ার যেই গুঞ্জন উঠেছে, সেটিকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদ বিব্রত করেছে নায়িকাকে। মিষ্টি জান্নাত নাকি অন্তঃসত্ত্বা, এমন কথাও চাউর হয়। তবে নায়িকা জানান, তিনি অন্তঃসত্ত্বা নন, এমনকি তার বিয়েই হয়নি। তবে শিগগিরই তার বিয়ে হবে।

মিষ্টির বিয়ে কি শাকিবের সঙ্গেই হচ্ছে কিনা, এ বিষয়টি এবারও খোলাসা করেননি নায়িকা। তিনি রহস্য রেখে কথা বলেন বলেই তার বিষয়ে নাক গলিয়েছিলেন উপস্থাপক জয়। তিনি বলেছিলেন, এই নায়িকা ভাইরাল হতে চাওয়ার বাসনাতেই এভাবে কথা বলেন। এসব কথা বলার পরই জয় ও মিষ্টির দ্বন্দ্বের সূচনা হয়। সংবাদ সম্মেলনেও জয়ের প্রতি ক্ষিপ্ত মনোভাব দেখা গেছে মিষ্টির।

মিষ্টি জান্নাতের একটি বক্তব্য ইঙ্গিত দেয় যে শাকিবের স্ত্রী হচ্ছেন না তিনি। মিষ্টি বলেছেন, সুপারস্টার বিয়ে করা নাকি অনেক ঝামেলার। তবে শাকিবের সঙ্গে তিনটি সিনেমা করতে চলেছেন মিষ্টি জান্নাত। সেগুলোতে শাকিব ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন নায়িকা।

শিগগিরই বিয়ে করবেন নায়িকা মিষ্টি জান্নাত। এ বিষয়ে কৌতুক মিশ্রিত কণ্ঠে তিনি বলেছেন, একেক জনের চার-পাঁচটি করে বিয়ে হচ্ছে, তার কি বিয়ে হবে না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

১০

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

১১

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১২

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১৩

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

১৪

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১৫

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১৬

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১৭

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৮

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

২০
X